নিউজটাইম ওয়েবডেস্ক : পাকিস্তানের ইসলামাবাদের ভারতীয় দূতাবাসের দুই কর্মী নিখোঁজ। সূত্রের খবর, সোমবার সকালে দফতরের কাজেই বাইরে ছিলেন তারা, কিন্তু পৌঁছননি গন্তব্যে। বহুক্ষণ ধরে মেলেনি কোনো খোঁজ। ঘটানাটি নিয়ে উদ্বীগ্ন নয়া দিল্লি, কথা হয়েছে পাক প্রশাসনের সাথে। ইসলামাবাদকে দ্রুত পদক্ষেপ নেওয়ার কথা বলেছে ভারতীয় প্রশাসন। সম্প্রতি পাক দূতাবাসের দুই কর্মীকে গুপ্তচরবৃত্তির অভিযোগে বহিস্কার করা হয়। তারপরেই এমন ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে কূটনৈতিক মহলে।
বিভিন্ন সূ্ত্র থেকে জানা যাচ্ছে ঐ দুই কর্মী দফতরের কাজেই যে গন্তব্যে পৌঁছনোর কথা ছিল সেখানে পৌঁছননি। এরপরও প্রায় ঘন্টা খানেক তাঁদের কোনো রকম সংবাদ মেলেনি। গাড়িচালক এই দুই সিআইএসএফ কর্মী সকাল ৮ টা থেকে কাজের জন্যে বাইরে আছেন। একটি ভারতীয় সরকারি সংবাদ সংস্থা সোমবার সকালে তাদের ট্যুইটার অ্যাকাউন্টে এই খবর প্রকাশ করে।Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022

