নিউজটাইম ওয়েবডেস্ক : তাহলে কি এবার বিজেপিতে যোগ দিচ্ছেন জ্যোতির্ময়ী শিকদার! শনিবার জ্যোতির্ময়ীর সল্টলেকের বাড়িতে বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের উপস্থিতি কিছুটা সেরকমই ইঙ্গিত দিচ্ছে বলে ইতিমধ্যেই বিভিন্ন মহলে শুরু হয়েছে জল্পনা।
এদিন সোনাজয়ী অ্যাথলিট ও সিপিএমের প্রাক্তন সাংসদ জ্যোতির্ময়ী শিকদারের বাড়ি গিয়ে তাঁকে একটি পদ্মফুল উপহার দেন দিলীপ ঘোষ। আর সেই ছবিটি প্রকাশ্যে আসার পরেই জ্যোতির্ময়ী যে বিজেপিতে যোগদানের করতে চলেছেন তা বিষয়ে একপ্রকার নিশ্চিত রাজনৈতির মহলের একাংশ। যদিও এবিষয়ে সিপিএমের প্রাক্তন সাংসদ তথা জ্যোতির্ময়ীর সাথে কোনরকম যোগাযোগ করা সম্ভব হয়নি। উল্লেখ্য, ২০০৯ সালে সিপিএমের টিকিটে লোকসভা নির্বাচমে জিতেছিলেন জ্যোতির্ময়ী শিকদার। এরপরেই কৃষ্ণনগর কেন্দ্রের সাংসদ হন তিনি। কিন্তু পরেরবারের নির্বাচনে তৃণমূলের তাপস পালের কাছে হারতে হয় তাঁকে। তারপর থেকে রাজনৈতিক জগতে খুব কমই সক্রিয়তা লক্ষ্য করা যায় তাঁর। নিজের দলের সাথেও একটা দূরত্ব তৈরি হয় তাঁর। এরপর সকলকে চমকে দিয়ে গত লোকসভা নির্বেচনে আনুষ্ঠানিকভাবে তৃণমূলে যোগ দেন জ্যোতির্ময়ী। এবার কী তাহলে ২১-এর বিধানসভা নির্বাচনে নতুন দলে পদার্পন করতে চলেছেন স্বর্ণপদক জয়ী এই অ্যাথলিট! দিন কয়েক আগেই বিজেপিতে যোগদান করেছেন বিধাননগর পুরসভার প্রাক্তন মেয়র সব্যসাচী দত্ত। ভাটপাড়ার বিধায়ক অর্জুন সিংও তৃণমূল ছেড়ে যোগ দিয়েছেন বিজেপিতে। তাই এই পরিস্থিতিতে জ্যোতির্ময়ী শিকদারের গেরুয়া শিবিরে যোগদানের বিষয়টি একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছেনা।Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

