নিউজটাইম ওয়েবডেস্ক : দিল্লিবাসীর জন্য সরকারি ও বেসরকারি হাসপাতালে কিছু বেড সংরক্ষিত করা হবে। রবিবার ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। ইতিমধ্যে বেসরকারি হাসপাতালে করোনা শয্যা অপর্যাপ্ত, এই অভিযোগে সরব নাগরিক সমাজ। তার মধ্যেই মুখ্যমন্ত্রীর এই ঘোষণা তাৎপর্যপূর্ণ। তবে গত কয়েক সপ্তাহ ধরে ব্যাপক হারে বাড়ছে দিল্লিতে সংক্রমণ। দিনপিছু গড়ে হাজার জনের সংক্রমণের খবর মিলছে। রাজ্যে মোট সংক্রমিত ২৭ হাজার ছাড়িয়েছে। এদিন কেজরিওয়াল বলেছেন, “আমরা পাঁচ চিকিৎসকদের একটা কমিটি গড়েছি। সেই কমিটি আমাদের প্রস্তাব দিয়েছে জুনের মধ্যে আরও ১৫ হাজার বেড দরকার। ওদের মতে রাজ্যের হাতে থাকা নয় হাজার বেড; আগামি তিন-চার দিনের মধ্যে পূরণ হয়ে যাবে। কারণ ভিনরাজ্যের সংক্রমিতদের চিকিৎসাধীন হওয়ার সংখ্যা বাড়ছে।”
অপরদিকে; দিল্লির হাসপাতালে করোনা শয্যার সংখ্যা অপ্রতুল নয়। তাই সংক্রমণ উপসর্গ নিয়ে আসা রোগীদের কম শয্যার অছিলায় ফেরানো যাবে না। শনিবার এই ভাষাতেই হাসপাতালগুলোকে সতর্ক করলেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। সম্প্রতি সোশাল মিডিয়ায় এই বিষয়ে বিস্তর চর্চা হয়েছে। পাশাপাশি তিনি জানান, আগামী সোমবার থেকে দিল্লির সীমান্তও খুলে দেওয়া হবে। একইভাবে কেন্দ্রের নির্দেশিকা মেনে সোমবার থেকে রেস্তোরাঁ, শপিং মল খোলা যাবে। খুলবে ধর্মীয়স্থানও। তবে হোটেল এবং ব্যাঙ্কোয়েট হল আপাতত বন্ধ থাকবে বলে জানান দিল্লির মুখ্যমন্ত্রী।Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022

