নিউজটাইম ওয়েবডেস্ক : ২ মাসের বেশি সময় ধরে ভারতে করোনার জেরে চলছে লকডাউন। বর্তমানে পঞ্চম দফার লকডাউনে বেশকিছু ক্ষেত্রে বিধিনিষেধ শিথিল করা হলেও পুরোপুরি লকডাউন তুলে ফেলা এখনই সম্ভব নয় বলেই মত দেশের সরকার থেকে শুরু করে বিশেষজ্ঞদের। কিন্তু দীর্ঘদিন এইভাবে লকডাউনের প্রভাব যে সরাসরি দেশের অর্থনীতিতে পড়েছে তা আর বলার অপেক্ষা রাখেনা। তাই দেশের এই আর্থিক সংকটের কথা মাথায় রেখে সমস্ত কেন্দ্রীয় প্রকল্প বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এদিন এমনটাই জানালেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামণ।
প্রতিদিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে দেশে করোনা আক্রান্তের সংখ্যা। তাই এই পরিস্থিতিতে করোনার বিরুদ্ধে লড়াই করায় দেশের প্রশাসনের কাছে প্রধান কাজ। যার জেরে কোন মন্ত্রালয় যাতে নতুন করে কোন প্রকল্পের অনুরোধ না পাঠান, তাই এদিন জানিয়ে দিয়েছে অর্থ মন্ত্রক। তবে মন্ত্রকের তরফে জানানো হয়েছে প্রধানমন্ত্রী গরিব কল্যান যোজনা ও আত্মনির্ভর ভারতের প্রকল্প গুলো বন্ধ করা হচ্ছেনা। তবে এই পরিস্থিতিতে এগুলি ছাড়া বাকি আর কোন প্রকল্পের অনুমোদন মিলবেনা মির্মলার দফতর থেকে। এবিষয়ে আর্থমন্ত্রকের তরফে একটি বিবৃতি প্রকাশ করা হয়। যেখানে বলা হয়েছে, “করোনা মহামারীর দরুন জনগণের অভূতপূর্ব আর্থিক চাহিদা রয়েছে। তাই উদীয়মান ও পরিবর্তিত পরিস্থিতির পরিপ্রেক্ষিতে সংস্থান ব্যবহার করতে হবে।” ইতিমধ্যেই য়ে সমস্ত প্রকল্পের জন্য বাজেট অনুমোদিত হয়েছে সেগুলিও ৩১ মার্চ পর্যন্ত স্থগিত রাখা হবে। আক্রান্তের সংখ্যা বাড়তে বাড়তে ভারতে ইতিমধ্যেই করোনার সংক্রমণ মিলেছে ২ লক্ষ ২৬ হাজার ৭৭০ জনের শরীরে। এখনও পর্যন্ত এই মারণ ভাইরাসের বলি হয়েছেন৬ হাজার ৩৪৮ জন মানুষ। তার মধ্যে প্রতিদিন আক্রান্তের সংখ্যাটা যেভাবে বাড়ছে তাতে দিন দিন আরও চিন্তা বাড়ছে দেশের প্রশাসনের।Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

