নিউজটাইম ওয়েবডেস্ক :
শুভ বিবাহবার্ষিকী অমিতাভ বচ্চন ও জয়া বচ্চন! ৪৭ বছর আগে ঠিক আজকের দিনেই ‘জঞ্জির’-এর সহ অভিনেত্রী জয়া বচ্চনকে জীবন সঙ্গিনী করেছিলেন অমিতাভ বচ্চন।তাঁদের বিয়ের পিছনে লুকিয়ে থাকা একটা ঘটনা আজ তিনি ইনস্টাগ্রামে শেয়ার করেছেন। ১৯৭১ সালে ‘গুড্ডি’-র সেটে প্রথম দেখা তাঁদের। এরপর কেটে গেছে দুটি বছর, ১৯৭৩ সালে ‘জঞ্জির’ মুক্তি পাওয়ার প্রায় একমাস বাদের ঘটনা এটি। সেই সময় ‘জঞ্জির’-এর সফলতার জন্য লন্ডনে যাওয়ার কথা ওঠে, লন্ডন যাওয়ার প্রস্তাব নিয়ে ছেলে হাজির হন বাবা হরিবংশ রাই বচ্চনের সামনে। তারপর কী হল! ”আমার বাবা আমাকে জিজ্ঞাসা করেন, তুমি কার সঙ্গে যাচ্ছ? আমি যখন জয়ার নাম বলি, তখন তিনি বলেন, বিয়ের আগে কোথাও ঘুরতে যাওয়া হবে না।… তাঁর কথা শুনতে আমি বাধ্য হয়ে শুনেছিলাম!”
সোশ্যাল মিডিয়ায় বিগ-বি’র পোস্টার সঙ্গে সঙ্গে তাঁর বন্ধু ও অনুরাগীরা তাঁকে অভিনন্দন জানিয়েছেন।এই পোস্ট দেখে বিপাশা বসু লেখেন, ”প্রিয় জুটি। অনেক ভালোবাসা,” অন্যদিকে শামিতা শেঠি লেখেন, ”শুভ বিবাহবার্ষিকী”।
‘জঞ্জির’-এর প্রযোজক ছিলেন প্রকাশ মেহরা, এই ছবিতে অমিতাভকে পুলিশ অফিসারের ভূমিকায় অভিনয় করতে দেখা যায়, তাঁর চরিত্রের নাম হয়েছিল বিজয় খান্না। ছবির ঘটনা অনুসারে, ছোটবেলাতেই তার বাবা-মাকে খুন করা হয়। এই ছবিতে তাঁর বিপরীতে ছিলেন জয়া বচ্চন, তাঁর চরিত্রের নাম হয়েছিল মালা। ১৯৭৩ সালে মুক্তি পাওয়া এই ছবিটি প্রচণ্ড সাফল্যপ্রাপ্ত হয়।
।বিয়ের পরেই তাঁরা দুজনে ১৯৭৩ সালেই ‘অভিমান’ ছবিতে অভিনয় করেন। এরপর এই জুটি বলিউড জগতকে একের পর এক হিট ছবি উপহার দিয়েছে- চুপকে চুপকে, মিলি, শোলে, সিলসিলা প্রভৃতি। এরপর কয়েক বছর রুপালি পর্দার থেকে খানিকটা দূরে ছিলেন জয়া বচ্চন, শ্বেতা বচ্চনের জন্ম হয় ১৯৭৪ ও অভিষেকের ১৯৭৬-এ। সম্প্রতি আমরা এই জুটিকে কভি খুশি কভি গম, কভি আলবিদা না কহেন -তে দেখতে পাই।
Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022

