নিউজটাইম ওয়েবডেস্ক : একদিনে করোনা সংক্রমণের নিরিখে ভারতে প্রতিদিনই রেকর্ড তৈরি হচ্ছে। গত ২৪ ঘন্টায় দেশে আক্রান্ত ৮,৩৮০ জন। মোট কোভিড-১৯ পজিটিভ ১,৮২,১৪৩ লক্ষ। ভারতে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৫,১৬৪ জনের। গত ২৪ ঘন্টায় মৃত ১৯৩ জন। চতুর্থ লকডাউনের শেষ দিনে, আজ, রবিবার ‘মন কি বাত’ অনুষ্ঠানে বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী মোদী। পঞ্চম লকডাউনের গাইডলাইন ও দ্বিতীয় মোদী সরকারের বর্ষপূর্তি নিয়ে প্রধানমন্ত্রী এখানে বক্তব্য রাখতে পারেন বলে মনে করা হচ্ছে। এদিকে, সোমবার থেকেই দেশজুড়ে জারি হবে লকডাউন ৫.০। শনিবারই ঘোষণা করেছে স্বরাষ্ট্রমন্ত্রক। তবে, এবার শুধুমাত্র কনটেনমেন্ট জোনে লকডাউন বাড়ানো হয়েছে। আগামী ৩০ জুন পর্যন্ত কনটেনমেন্ট জোনে লকডাউন চলবে বলে শনিবার স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে জানানো হল। অন্যদিকে, কনটেনমেন্ট জোনের বাইরে লকডাউন শিথিল করা হচ্ছে, সেখানে খুলছে শপিং মল, হোটেল। তিনটি পর্যায়ে লকডাউন শিথিল করা হয়েছে।
বাংলাতেও করোনার বাড়বাড়ন্ত। করোনা পরিস্থিতিতে বাংলায় লকডাউনের মেয়াদ ২ সপ্তাহের জন্য বাড়ানো হচ্ছে। আগামী ১৫ জুন পর্যন্ত লকডাউন চলবে বলে শনিবার নবান্নের তরফে এক নির্দেশিকায় জানানো হল। কনটেনমেন্টে জোনে সম্পূর্ণ লকডাউন চলবে। তবে, কনটেনমেন্ট জোনের বাইরে লকডাউন শিথিল করা হয়েছে। আগামী সোমবার থেকে বাংলায় শ্যুটিং শুরু হচ্ছে। পাশাপাশি ৮ জুন থেকে বাংলায় খুলছে শপিং মল, হোটেল, রেস্তোরাঁ। গোটাবিশ্বে ৬ মিলিয়ান মানুষ করোনা সংক্রমিত। প্রাণ গিয়েছে ৩,৬৬,৮৭৫ জনের। আমেরিকাতেই মৃত্যু হয়েছে ১,০৩,৩৫৩ জনের।- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022

