নিউজটাইম ওয়েবডেস্ক : বিমান পরিষেবা শুরুর কয়েক ঘণ্টার মধ্যেই বাড়ল আশঙ্কা। কলকাতা বিমানবন্দরে এক যাত্রীর শরীরে ধরা পড়ল জ্বর । তাঁকে রাজ্যের স্বাস্থ্য দফতরের হাতে তুলে দেওয়া হয়েছে। সংবাদসংস্থা এএনআই সূত্রে এই খবর মিলেছে।
লকডাউনের জেরে মাসদুয়েক বন্ধ থাকার পর দেশে গত সোমবার থেকে ঘরোয়া যাত্রীবাহী বিমান পরিষেবা শুরু হয়েছে। যদিও পশ্চিমবঙ্গে আজ, বৃহস্পতিবার থেকে পরিষেবা চালু হয়েছে। তারপর সকালে দিল্লি থেকে ১২২ জন যাত্রী নিয়ে একটি বিমান কলকাতায় নামে। অন্যদিকে, ৪০ জন যাত্রী নিয়ে গুয়াহাটির উদ্দেশ্যে একটি বিমান যায়। এরইমধ্যে কলকাতা বিমানবন্দরের আধিকারিককে উল্লেখ করে সংবাদসংস্থা এএনআই জানিয়েছে, এয়ার ইন্ডিয়ার বিমানে দিল্লি থেকে আগত এক যাত্রীর জ্বর ধরা পড়েছে। তাঁকে স্বাস্থ্য দফতরের হাতে তুলে দিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ। প্রসঙ্গত, ঘরোয়া উড়ান পরিষেবা শুরুর পর এক সপ্তাহ কাটতে না কাটতেই একাধিক যাত্রীর শরীরে করোনাভাইরাসের অস্তিত্ব ধরা পড়েছে। সোমবার আমদাবাদ-গুয়াহাটি স্পাইসজেট বিমানের দুই যাত্রীর করোনা রিপোর্ট পজিটিভ এসেছে। চেন্নাই-কোয়েম্বাটুর এবং দিল্লি-লুধিয়ানা উড়ানের যাত্রীর শরীরেও করোনার হদিশ পাওয়া গিয়েছে।Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022

