নিউজটাইম ওয়েবডেস্ক : ফের গ্রাহকদের জন্য উদ্বেগের খবর শোনাল ভারতের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। একই সামের মধ্যে এনিয়ে দ্বিতীয়বার স্থায়ী আমানত বা ফিক্সড ডিপোজিটে সুদের হার কমাল এই ব্যাঙ্ক। বুধবার ব্যাঙ্কের তরফে জানানো হয়, ফিক্সড ডিপোজিটের সুদের হার ৪০ বেসিস পয়েন্ট পর্যন্ত কমানো হয়েছে। ২৭ মার্চ থেকেই এই নতুন সুদের হার কার্যকর হবে বলা জানানো হয়েছে।
এর আগে গত সপ্তাহে রেপো রেট ৪০ বেসিস পয়েন্ট কমিয়ে অর্থাৎ ৪.৪০ শতাংশ থেকে কমিয়ে করা হয়েছিল ৪ শতাংশ। এবার ফিক্সড ডিপোজিটে সুদের হার কমানোর কথা জানাল এসবিআই। যার ফলে এবার থেকে স্থায়ী আমানতে ৭ দিন থেকে ৪৫ দিন- ২.৯ শতাংশ, ৬ দিন থেকে ১৭৯ দিন- ৩.৯ শতাংশ, ১৮০ দিন থেকে ২১০ দিন- ৪.৪ শতাংশ, ২১১ দিন থেকে ১ বছরের কম- ৪.৪ শতাংশ, ১ বছর থেকে ২ বছরের কম- ৫.১ শতাংশ, ২ বছর থেকে ৩ বছরের কম- ৫.১ শতাংশ, ৩ বছর থেকে ৫ বছরের কম- ৫.৩ শতাংশ, ৫ বছর থেকে ১০ বছর পর্যন্ত- ৫.৪ শতাংশ হারে সুদপাওয়া যাবে। তবে প্রবীণ নাগরিকদের জন্য ৫০ বেসিস পয়েন্ট অতিরিক্ত সুদ দেওয়ার কথা জানানো হয়েছে এই ব্যাঙ্কের তরফে।Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

