‘আরোগ্যসেতু’ ব্যবহার নিয়ে নরম সুর কেন্দ্রের

নিউজটাইম ওয়েবডেস্ক : স্বরাষ্ট্রমন্ত্রকের তরফ থেকে শিথিল করা হল আরোগ্য সেতু অ্যাপ ব্যবহারের নীতি। ইতিপূর্বে প্রশাসনের তরফ থেকে এই অ্যাপ ব্যাবহার বাধ্যতামূলক বলে ঘোষণা করা হয়েছিল সমস্ত কর্পোরেট কর্মী ও কনটেনমেন্ট জোনের বাসীন্দাদের জন্য।

গত ১৭ই মে স্বরাষ্ট্রমন্ত্রকের তরফ থেকে জারি করা নোটিশে বলা হয় সমস্ত বেসরকারি সংস্থায় কর্মরত ব্যক্তির ফোনে আরোগ্যসেতু অ্যাপ ব্যাবহারের সুবিধা আছে সেই সমস্ত কর্মি এই অ্যাপ ব্যবহার করেন তা নিশ্চিত করতে হবে সংশ্লিষ্ট সংস্থাকে। এর ফলে তাঁরা নিজেরা এবং সেই সংস্থা দুইই সচেতন থাকবে।

 

 

গত ১লা মে স্বরাষ্ট্রমন্ত্রকের তরফ থেকে ঘোষণা করা হয় সমস্ত সরকারি ও বেসরকারি সংস্থাগুলিকে তাদের কর্মীদের কেন্দ্রের তৈরি অ্যাপ ব্যবহার নিশ্চিত করতে হবে। এই ভার দেওয়া হয় সংস্থার কর্তৃপক্ষকেই। তারপর ১৭ মে এর এই ঘোষণায় কেন্দ্রের সুর খানিকটা নরম বলেই মনে করা হচ্ছে।

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube