নিউজটাইম ওয়েবডেস্ক : সোমবার ভারতীয় বাজারে সোনার দাম বৃদ্ধির দিকেই থাকল। এমসিএক্স সূচকে সোনার দর আগের দিনের তুলনায় ১.০২% বৃদ্ধির জেরে এ দিন সকালে প্রতি ১০ গ্রাম সোনার দাম গিয়েছে ৪৭,৮৬৫ টাকা, যা নতুন রেকর্ড তৈরি করেছে।
পাশাপাশি, এমসিএক্স সূচকে ৩% দর বাড়ার জেরে প্রতি কেজি রুপোর দাম গিয়েছে ৪৮,২৮০ টাকা। সোমবার আন্তর্জাতিক বাজারেও ১% এর বেশি বেড়েছে সোনার দাম। স্পট গোল্ড সূচকে এ দিন সোনার দাম ১.০১% বাড়ার ফলে প্রতি আউন্সের দাম যাচ্ছে ১,৭৬০.৮৫ ডলার। সেই সঙ্গে ইউ এস ডোল্ড ফিউচার্স-এ ০.৮% দাম বৃদ্ধির ফলে প্রতি আউন্সে দাম দাঁড়িয়েছে ১,১,৭৭০.৫০ ডলার। আইজি মার্কেট-এর বিশ্লেষক কাইল রড্ডা রয়টার্স-কে জানিয়েছেন, করোনা সংকটের জেরে ঝিমিয়ে পড়া বাজার যত তাড়তাড়ি চাঙ্গা হবে ভাবা গিয়েছিল, তেমনটা হয়নি। তাঁর মতে, শিল্প ক্ষেত্রে উৎপাদন বন্ধ থাকায় মার্কিন বাজারে বৃদ্ধির শ্লথগতি যথেষ্ট প্রভাব ফেলেছে বিশ্ব অর্থনীতিতে। সাধারণত, রাজনৈতিক বা প্রাকৃতিক দুর্যোগের সময় অন্যান্য ক্ষেত্রে বিনিয়োগে মন্দা দেখা দিলে সোনায় অর্থ লগ্নি করার প্রবণতা বাড়তে দেখা যায়। বর্তমান পরিস্থিতিতেও ঠিক সেই রীতি বজায় রয়েছে। এরই ফলে আন্তর্জাতিক তথা দেশের বাজারে সোনার চাহিদা ক্রমে ঊর্ধ্বগামী এবং দামেও বিশেষ পতন দেখা দেওয়ার সম্ভাবনা নেই।Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022

