নিউজটাইম ওয়েবডেস্ক : শুধু কমলা (অরেঞ্জ) এবং সবুজ (গ্রিন) জোনে নয়, এবার থেকে লাল (রেড) জোনেও সবরকমের পণ্যের অনলাইন ডেলিভারি মিলবে। তবে ‘কনটেনমেন্ট জোন’-এ শুধুমাত্র অত্যাবশ্যকীয় পণ্যের ডেলিভারি দিতে পারবে ই-কমার্স সংস্থাগুলি।
রবিবার সন্ধ্যায় কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশিকায় জানানো হয়েছে, যে গতিবিধিগুলিতে নির্দিষ্টভাবে বিধিনিষেধ চাপানো হয়েছে, সেগুলি ছাড়া বাকি কাজের অনুমতি দেওয়া হচ্ছে। অর্থাৎ ১৮ মে থেকেই তিন জোনে অত্যাবশ্যকীয় এবং অনাবশ্যকীয় – দুই ধরনের পণ্যের ডেলিভারি দিতে পারবে ই-কমার্স সংস্থাগুলি। প্রথম দু’দফার লকডাউনে অবশ্য দেশের কোথাও অনাবশ্যকীয় পণ্যের ডেলিভারিতে ছাড় দেওয়া হয়নি। তৃতীয় দফায় শুধুমাত্র সবুজ ও কমলা জোনে সব পণ্যের অনলাইন ডেলিভারি পাওয়া যেত। চতুর্থ দফায় সেই বিধিনিষেধ আরও শিথিল করেছে কেন্দ্র। তবে ‘কনটেনমেন্ট জোন’-এ সব পণ্যের ডেলিভারি মিলবে না। কারণ সেখানে জরুরি গতিবিধিতে ছাড়পত্র দেওয়া হয়েছে। অর্থাৎ ‘কনটেনমেন্ট জোন’-এ অনলাইনে শুধুমাত্র অত্যাবশ্যকীয় পণ্যের ডেলিভারি দেওয়া যাবে। কেন্দ্রের সবুজ সংকেত পেলেও এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নিচ্ছে না অধিকাংশ ই-কমার্স সংস্থা। রাজ্যগুলির সিদ্ধান্তের অপেক্ষা করছে তারা।Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022

