করোনার মধ্যেই নয়া আতঙ্ক রাজ্যে, শক্তি বাড়িয়ে ভয়ঙ্কর রূপ নিচ্ছে আমফান

নিউজটাইম ওয়েবডেস্ক : করোনা আবহের মধ্যে ফের নতুন আতঙ্ক। এই মুহূর্তে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এর উপর গভীর নিম্নচাপ অবস্থান করছে। এই নিম্নচাপটি দীঘা থেকে প্রায় ১২০০ কিলোমিটার দূরে দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছে। আগামী ১২ ঘন্টায় এটি শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হবে। তারপরে ২৪ ঘণ্টার মধ্যে ভয়ঙ্কর রূপ নিয়ে ঘূর্ণিঝড়ের চেহারা নিতে চলেছে আমফান। প্রথমে তার অভিমুখ উত্তরমুখী হলেও, ১৭ তারিখ গতিপথ পরিবর্তন করে উত্তর-পূর্ব দিকে অর্থাৎ পশ্চিমবঙ্গ ই উড়িষ্যা উপকূলবর্তী অঞ্চলের দিকে অগ্রসর হবে।

১৮ থেকে ২০ তারিখের মধ্যে এটির পশ্চিমবঙ্গ ও উড়িষ্যা উপকূলের দিকে প্রবেশ করার সম্ভাবনা রয়েছে। ১৯ তারিখ এই ঘূর্ণিঝড়ের ফলে দুই ২৪ পরগনা, মেদিনীপুর, হাওড়া, হুগলি ,কলকাতা তে হালকা মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা। বেশ কয়েকটি জায়গায় ভারী বৃষ্টিও হতে পারে। তবে ২০ তারিখ থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে। বেশ কয়েকটা জায়গায় ভারী বৃষ্টি হতে পারে, তারমধ্যে দুই ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে অতি ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।

১৯ তারিখ উপকূলে জেলাগুলোতে প্রায় ৬০ থেকে ৬৫ কিলোমিটার ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে ২০ তারিখ এই ঝড়ের গতিবেগ বেড়ে হবে ৯৫ কিলোমিটার, বিশেষ করে উপকূলের জেলা গুলোর জন্য। আগামীকাল থেকেই উত্তাল হতে শুরু করবে সমুদ্র। ১৮ তারিখ ও ১৯ তারিখ সমুদ্রের অবস্থা আরো খারাপ হবে। ২০ তারিখ এই ঝড়ের ফলে সমুদ্র আরো ভয়াবহ রূপ নেবে। তাই যারা ইতিমধ্য়েই মাছ ধরতে গিয়ে সমুদ্রে রয়েছে তাদেরকে কালকের মধ্যেই ফিরে আসার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি ১৮ তারিখ থেকে সমুদ্র যেতে মানা করা হয়েছে মৎসজীবিদের।

 

 

 

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube