নিউজটাইম ওয়েবডেস্ক : পরিযায়ীদের রেল ভাড়া বিতর্কের অবসান হল বলা যেতে পারে। ভিন রাজ্য থেকে বাংলায় ফেরৎ পরিযায়ী শ্রমিকদের ট্রেনের ভাড় মেটাবে পশ্চিমবঙ্গ সরকার। একথা রেলকে চিঠি দিয়ে জানাল নবান্ন। শনিবার টুইটে এই ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
টুইটবার্তায় মুখ্যমন্ত্রী জানিয়েছেন, ‘আমাদের পরিযায়ীদের পরিশ্রমকে কুর্নিশ। খুশির সঙ্গে জানাচ্ছি যে, ভিন রাজ্য থেকে ট্রেনে করে বাংলায় আগাত পরিযায়ী শ্রমিকদের রেলভাড়া মেটাবে পশ্চিমবঙ্গ সরকার। কোনও পরিযায়ীকে ভাড়া গুনতে হবে না।’ ভিনরাজ্য থেকে প্রবাসী শ্রমিকদের নিয়ে পশ্চিমবঙ্গে আসা সমস্ত ‘শ্রমিক স্পেশ্যাল’ ট্রেনের সব ভাড়া মেটাবে রাজ্য সরকার। শনিবার রেল বোর্ডের চেয়ারম্যান বিনোদ কুমার যাদবকে চিঠি দিয়ে এমনটাই জানালেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন চিঠিতে মমতা লেখেন, তিনি নিশ্চিত করে বলছেন, দেশের বিভিন্ন প্রান্তে আটকে থাকা শ্রমিকদের নিয়ে পশ্চিমবঙ্গগামী সমস্ত ট্রেনের পুরো ভাড়া মেটাবে রাজ্য সরকার। পশ্চিমবঙ্গগামী কোনও ট্রেনের যাত্রীদের থেকে কোনও ভাড়া না নেওয়ার জন্য আবেদন করা হচ্ছে। টুইটে মমতা লিখেছেন, ‘প্রবাসী শ্রমিকরা যে কষ্ট সহ্য করেছে তাঁকে সেলাম করি। আমি আনন্দের সঙ্গে জানাচ্ছি যে অন্যান্য রাজ্য থেকে পশ্চিমবঙ্গে আসা সমস্ত স্পেশ্যাল ট্রেনের পুরো ভাড়া বহন করবে পশ্চিমবঙ্গ সরকার। কোনও যাত্রীকে এক পয়সাও ভাড়া দিতে হবে না।’ প্রসঙ্গত, ভিনরাজ্যে আটকে থাকা শ্রমিকদের ফেরানো নিয়ে গত কয়েকদিন ধরে ব্যাপক সমালোচনার মুখে পড়তে হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে। বিরোধীদের অভিযোগ, প্রায় দেড় মাস লকডাউনের পর বিশেষ ট্রেনে করে যখন সমস্ত শ্রমিকদের ঘরে ফেরার অনুমতি দিচ্ছে দেশের বিভিন্ন রাজ্য ,কিন্তু নিষ্ক্রিয় পশ্চিমবঙ্গ সরকার।Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022

