নিউজটাইম ওয়েবডেস্ক : করোনা আবহে জন্মের হার বৃদ্ধি পেতে চলেছে ভারতে। মার্চ থেকে ডিসেম্বর, এই আগামী ন’মাসে সবচেয়ে বেশি নবজাতকের সংখ্যা বাড়বে এই দেশে এমনটাই জানিয়েছে রাষ্ট্রসংঘ। তবে করোনা ভাইরাসের যে ভয়াবহতা রয়েছে সেই প্রেক্ষাপটে গর্ভবতী মহিলা এবং সদ্যজাতদের জন্য সর্তকবার্তাও দিয়েছে দ্য ইউনাইটেড নেশনস চিলড্রেনস ফান্ড (ইউনিসেফ)।
বুধবার ইউনিসেফের তরফে জানান হয় যে করোনা ভাইরাসের প্রকোপে চলছে লকডাউন,যার জেরে বিশ্বজুড়ে সেই প্রায় ১ হাজার ১৬০ লক্ষ শিশু জন্ম নেবে। তবে ১১ মার্চ থেকে ১৬ ডিসেম্বর অবধি বেশি সংখ্যক শিশু ভূমিষ্ঠ হবে ভারতেই। সংখ্যা প্রায় ২০০ লক্ষ। অন্যান্য দেশের ক্ষেত্রে সেই সংখ্যা যথাক্রমে- চিন (১৩০ লক্ষ), নাইজেরিয়া (৬০ লক্ষ), পাকিস্তান (৫০ লক্ষ) এবং ইন্দোনেশিয়া (৪০ লক্ষ)। যদিও ইউনিসেফের তরফে বলা হয়েছে যে এই সবকটি দেশে সদ্যজাতের মৃত্যুর সংখ্যাও বেশি হয়। এর মধ্যে করোনা আবহে সেই দিকে আরও বেশি সতর্ক থাকতে হবে দেশগুলিকে। এই মুহুর্তে ভারতে জারি রয়েছে দ্বিতীয় দফার লকডাউন। যা গর্ভবতী মহিলাদের সংখ্যা বাড়াতে পারে। তবে করোনা ভাইরাসের কারণে যে মাতৃত্বের স্বাদে বদল এসেছে এ কথাও জানিয়েছে ইউনিসেফ।Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022

