নিউজটাইম ওয়েবডেস্ক : করোনা নিয়ে যখন আতঙ্কে গোটা দেশবাসী তখন ফের নতুন করে আশঙ্কার বাণী শোনালেন স্বরাষ্ট্রসচিব। রাজ্যে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্ত ও মৃতের সংখ্যা। ইতিমধ্যেই বাংলায় এই মারণ ভাইরাসে আক্রান্ত হয়েছেন ১৩৪৪ জন। আক্রান্তের সাথে টেক্কা দিয়ে বাড়ছে মৃতের সংখ্যাও। এদিন নবান্ন থেকে রাজ্যে করোনায় আক্রান্ত ও মৃতের সংখ্যার যাবতীয় পরিসংখ্যান তুলে ধরলেন রাজ্যের স্বরাষ্ট্রসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়।
এদিন নবান্নে সংবাদিক বৈঠকে করোনা সংক্রান্ত সমস্ত তথ্য স্পষ্ট করলেন স্বরাষ্ট্রসচিব। তিনি জানান, মঙ্গলবার পর্যন্ত রাজ্যে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ১৩৪৪ জন। গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্তের সংখ্যা ৪৫। রাজ্যে এখনও পর্যন্ত ১৪০ জনের মৃত্যু হয়েছে, যাদের মধ্যে ৬৮ জন করোনা আক্রান্ত ছিলেন। বাকি ৭২ জনের মৃত্যুর ঘটনা এখনও বিচারাধীন। গত ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে ৭ করোনা আক্রান্ত রোগীর। নবান্নে সাংবাদিকর বৈঠকে স্বরাষ্ট্রসচিব এদিন আরও বলেন, বর্তমানে করোনা আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছেন ৯৪০ জন। এখনও পর্যন্ত সুস্থ হয়েছেন ২৬৪ জন। সংক্রমণ রুখতে রাজ্য সরকারের তরফে যাবতীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে। কন্টেনমেন্ট জোনগুলিতে চালান হচ্ছে নজরদারি। স্বাস্থ্যমন্ত্রকের তরফে পাওয়া তথ্য অনুযায়ী ভারতে এখনও পর্যন্ত করোনা আক্রান্তের সংখ্যা ৪৬ হাজার ৪৩৩। একইসাথে করোনায় আক্রান্ত হয়ে মৃতের সংখ্য়া বেড়ে দাঁড়িয়েছে ১৫৬৮। দেশে করোনার বিরুদ্ধে লড়াইয়ে জয়ী হয়েছেন মোট ১২ হাজার ৭২৭ জন। দেশের মধ্যে করোনায় আক্রান্ত ও মৃতের সংখ্যা সবচেয়ে বেশি মহারাষ্ট্রে।Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

