নিউজটাইম ওয়েবডেস্ক : আরোগ্য সেতু অ্যাপ ব্যবহারের ক্ষেত্রে আগেই সরকারি সংস্থাগুলিকে কড়া নির্দেশিকা দিয়েছিল কেন্দ্র সরকার। তবে এবার বেসরকারি সংস্থা গুলিতেও এই অ্যাপ ব্যবহার বাধ্যতামূলক করল স্বরাষ্ট্র মন্ত্রক। এদিন স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে সাফ জানিয়ে দেওয়া হয়, সরকারি সংস্থার পাশাপাশি এবার থেকে বেসরকারি সংস্থার কর্মীদেরও আরোগ্য সেতু অ্যাপ ব্যবহার করা বাধ্যতামূলক। যদি কেই এই নির্দেশিকা না মানেন সেক্ষেত্রে সব দায় বর্তাবে সংস্থার কর্তৃপক্ষের ওপর।
সম্প্রতি তৃতীয় দফায় লকডাউ জারি করেছে মোদী সরকার। এরপরেই আরোগ্য সেতু অ্যাপ নিয়ে বড়সড় সিদ্ধান্ত নিল স্বরাষ্ট্র মন্ত্রক। বলা হয়েছে, যে সমস্ত কর্মীরা অফিসে যাচ্ছেন তাঁদের সকলকেই ৪ মে থেকে নিজেদের মোবাইল ফোনে আরোগ্য সেতু অ্যাপ ইনস্টল করতে হবে। একইসাথে কনটেনমেন্ট জোনে যে সমস্ত কর্মীরা রয়েছেন তাঁদের সকলেকেও এই অ্যাপ ব্যবহার করতে নির্দেশ দিয়েছে সরকার। তবে বাড়ি বসে যারা কাজ করছেন তাঁদের জন্য এই এই অ্যাপ ব্যবহার বাধ্যতামূলক নয়। করোনার জেরে দেশের পরিস্থিতি বেশ সংকটজনক। এই মারণ ভাইরাস মোকাবিলায় একের পর এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহন করেছে দেশের প্রশাসন। এপ্রিল মাসের প্রথম দিকে এই আরোগ্য় সেতু অ্যাপ প্রকাশ্য়ে আনে কেন্দ্র সরকার। তখন যদিও এই অ্যাপের ব্যবহার বাধ্যতামূলক ছিলনা। কিন্তু তার পরেই প্রথমে সরকারি কর্মীদের এবং এখন বেসরকারি কর্মীদের ক্ষেত্রেও এই অ্যপের ব্যবহার বাধ্যতামূলক করল সরকার। যদিও ইতিমধ্য়েই এই অ্যাপের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলতে শোনা গিয়েছে বিশেষজ্ঞদের।Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

