নিউজটাইম ওয়েবডেস্ক : টিকিয়াপাড়ায় পুলিশের উপর হামলার ঘটনায় উস্কানি দেওয়ার অভিযোগে দুই মূল অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ। ফলে টিকিয়াপাড়ার ঘটনায় ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১২।
বৃহস্পতিবার সকালে একটি টুইটবার্তায় হাওড়া পুলিশের কমিশনার কুণাল আগরওয়াল বলেন, করোনা যোদ্ধাদের উপর হামলার ঘটনায় জড়িত দুই মূল প্ররোচককে আজ ভোরের দিকে গ্রেফতার করা হয়েছে। তাঁদের আদালতে ফরোয়ার্ড করা হবে বলে জানানো হয়।
গত মঙ্গলবার বিকেলে লকডাউনের বিধিনিষেধকে বুড়ো আঙুল দেখিয়ে হাওড়ার সংক্রামক এলাকা হিসেবে চিহ্নিত বেলিলিয়াস রোডে অনেকে জমায়েত হয়। মাস্ক না পরে বেরোনো লোকজনদের পুলিশ সরাতে গেলে বচসা বাধে। তারপরই বাঁশ, ইট, কাঁচের বোতল নিয়ে পুলিশ ও র্যাফের উপর হামলা চালানো হয়। আহত হন দুই পুলিশকর্মী। তা নিয়ে রাজ্যে সমালোচনার ঝড় ওঠে। দোষীদের গ্রেফতারের প্রতিশ্রুতি দেয় পুলিশ। সেই টুইটটি রিটুইট করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পরে বুধবার নবান্নে তিনি বলেন, ‘পুলিশকে ব্যবস্থা নিতে বলেছি।’
তার কিছুক্ষণ আগেই অবশ্য হামলায় জড়িত থাকার অভিযোগে ১০ জনকে গ্রেফতার করা হয়। তাদের ১৪ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। বুধবার এলাকায় ড্রোন দিয়ে চলে নজরদারি।
এরইমধ্যে বৃহস্পতিবার ভোরের দিকে দুই মূল অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ সূত্রে খবর, হামলার ঘটনায় তিনটি এফআইআর দায়ের হয়েছে। বিপর্যয় মোকাবিলা আইন, পুলিশকে মারধর, সরকারি সম্পত্তি নষ্ট-সহ একাধিক ধারায় মামলা জারি করা হয়েছে।
Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022

