নিউজটাইম ওয়েবডেস্ক : আগেই রেল ও এয়ার ইন্ডিয়ার বেসরকারিকরনের কথা জানিয়েছিল কেন্দ্রীয় সরকার। এবার শনিবার সংসদে বাজাট পেশ করা কালীন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ জানিয়ে দিলেন, এলআইসি-কে বেসরকারিকরন করার পথে হাঁটছে কেন্দ্র। পুরো অংশ না হলেও ভারতীয় জীবন বিমা নিগমের আংশিক অংশীদারিত্ব বিক্রি করতে চায় সরকার। তবে এলআইসির ঠিক কত অংশ বিক্রি করা হচ্ছে তা নিয়ে মুখ খোলেননি অর্থমন্ত্রী।
এলআইসিতে মূলত বেসরকারি বিনিয়োগের রাস্তা খুলে দিতেই এমন ঘোষনা বলে অনুমান। এদিন বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ জানান, গত অর্থবছরে রাজকোষে জিডিপির প্রায় ৩.৮ শতাংশ ঘাটতি ছিল। আর ঠিক সে কারনেই এবার ঘাটতি কমাতে এলআইসির পুরো অংশীদারিত্ব নিজেদের হাতে রাখতে রাজি নয় সরকার। কিন্তু এইভাবে ভারতীয় জীবন বিমা নিগমের বেসরকারিকরনের ফলে কী কোনভাবে সমস্যেয় পড়বেন গ্রাহকারা? থাকবে কী কোটি কোটি গ্রাহকের আমানতের নিরাপত্তা? এলআইসির বেসরকারিকরনের কথা ঘোষনার পর থেকেই উঠছে এমন নানান প্রশ্ন। তবে শুধু এলআইসি নয় তার পাশাপাশি এদিন আইডিবিআই ব্যাংক ও অন্যান্য বেশ কিছু সংস্থার অংশীদারিত্ব বিক্রির কথা বলেছেন অর্থমন্ত্রী। যদিও এর আগে এলআইসি-এর বেসরকারিকরন নিয়ে কানাঘুষো শোনা গিয়েছিল কিন্তু এবিষয়টি এবার পরিষ্কার করে দিল কেন্দ্রীয় সরকার।Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

