নিউজটাইম ওয়েবডেস্ক : র্দীঘতম বাজেট ভাষণের নয়া নজির গড়লেন নির্মলা সীতারমন। শনিবার লোকসভায় তাঁর ভাষণ ভারতের ইতিহাসে এখনও পর্যন্ত দীর্ঘতম। এ দিন ২ ঘণ্টা ৪১ মিনিট বাজেট ভাষণ দেন নির্মলা।
এর আগে দীর্ঘতম বাজেট ভাষণের নজির ছিল মোদী সরকারের বর্তমান অর্থমন্ত্রীর ঝুলিতেই। মোদী সরকারের অর্থমন্ত্রী হিসেবে তাঁর প্রথম বাজেটই ছিল ভারতীয় সংসদের ইতিহাসে দীর্ঘতম বাজেট। ২০১৯ সালে টানা ২ ঘণ্টা ১৭ মিনিটের বাজেট ভাষণ দিয়েছিলেন সীতারমন। ২০০৩ সালে ২ ঘণ্টা ১৩ মিনিটের বাজেট ভাষণ দিয়েছিলেন যশবন্ত সিনহা। কয়েক মিনিটের ব্যবধানে পূর্বসূরী যশবন্ত সিনহাকে পিছনে ফেলে দিয়েছিলেন তিনি। আর্থিক বৃদ্ধির হার ক্রমাগত নিম্নমুখী, বেকারত্ব হারের সঙ্গে সঙ্গেই বাড়ছে নিত্যপ্রয়োজনীয় জিনিসের দামও। এমন টান টান উত্তেজনার মধ্যে দাঁড়িয়ে শনিবার সকাল ঠিক ১১টার সময় বাজেট ভাষণ পেশ করা শুরু করেন নির্মলা সীতারমন। কয়েকটি বিষয়ে বিরোধীরা প্রতিবাদ করলেও থামানো যায়নি তাকে। ভাষণ জারি রাখেন। টানা ২ ঘণ্টা ৪১ মিনিট ভাষণ দেন মোদী সরকারের অর্থমন্ত্রী। অর্থমন্ত্রী হিসেবে প্রথম বাজেটে দীর্ঘতম ভাষণের যে নজির গত বছর তিনি গড়েছিলেন তা ভেঙে নয়া নজির সৃষ্টি হল তাঁর দ্বিতীয় বাজেট ভাষণে।Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022

