নিউজটাইম ওয়েবডেস্ক : প্রয়াত বলিউড অভিনেতা ইরফান খান। বুধবার সকালে মুম্বইয়ের একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন অভিনেতা। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৪ বছর। ইতিমধ্যেই ইরফান খানের মৃত্যুর খবর নিশ্চিত করে একটি ট্যুইট করেন পরিচালক সুজিত সরকার।
গত শনিবারই জয়পুরে বাড়িতে মা সইদা বেগমের মৃত্যুর পর ভিডিয়োকলেই মায়ের শেষকৃত্যের সাক্ষী থেকেছেন ইরফান খান। তখন তিনি বেশ সুস্থ ছিলেন বলেই জানা যায়। কিন্তু মায়ের মৃত্যুর পর একটা রাত কাটতে না কাটতেই ফের হাসপাতালে ভরতি হতে হল অভিনেতাকে। মুম্বইয়ের কোকিলাবেন ধীরুভাই আম্বানি হাসপাতালে আইসিইউ-তেই চিকিৎসাধীন ছিলেন অভিনেতা।
২০১৮ সালে নিউরো এন্ড্রোক্রাইন টিউমারে আক্রান্ত হন অভিনেতা। পরে তা থেকে শরীরে বাসা বেঁধেছে মারণ কর্কট রোগ। এই শারীরিক অবস্থার মধ্যেও তিনি ‘হিন্দি মিডিয়াম’-এর সিক্যুয়েল ‘আংরেজি মিডিয়াম’-এর শুটিং চালিয়ে যান। শুটিং শেষেই চিকিৎসার উদ্দেশ্য়ে তাঁকে উড়ে যেতে হয় ব্রিটেনে। তাই ছবির প্রিমিয়ারে তিনি উপস্থিত থাকতে পারেননি। ১৩ মার্চ মুক্তি পেয়েছে ইরফান খান অভিনীত সেই ছবি। বিভিন্ন মহলে প্রশংসাও কুড়িয়েছে ছবিটি।
Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

