করোনা মোকাবিলায় সাহা‌য্যের হাত করণ জোহরের

নিউজটাইম ওয়েবডেস্ক : করোনা মোকাবিলায় শাহরুখ খানের পর সাহা‌য্যের হাত বাড়িয়ে দিলেন চিত্র পরিচালক করণ জোহর। পরিচালক ও তাঁর প্রোডাকশন হাউস ধার্মা প্রোডাকশনের তরফ থেকে ‌যৌথ ভাবে এই  উদ্যোগ নেওয়া হয়েছে।

শনিবার এই ৪৭ বছর বয়েসি চিত্র পরিচালক তাঁর একটি সোশ্যাল মিডিয়া পোস্টে জানান, গত এক মাস ‌যাবৎ গোটা দেশ একত্রে এই মহামারীর মোকাবিলা করছে। এবং আমরা সকলে বাড়িতে থেকে ও সামাজিক দুরত্ব বজায় রেখে এই জরুরী অবস্থায় দেশের পাশে দাঁড়িয়েছি। কিন্তু এই মহামারীর বিরুদ্ধে লড়াইয়ে সামিল হতে আমাদের আরও বেশ কিছু কর্তব্য আছে।

তাঁর এই বক্তব্যে তিনি দিন আনা দিন খাওয়া মানুষের কথাও বলেন। তিনি বলেন, সিনেমার জগতেও এরকম বহু মানুষ আছে ‌যাঁরা দৈনিক পারিশ্রমিক নিয়ে কাজ করেন। তাঁদের জন্য এই লকডাউনের সময় অত্যন্ত সংকটের। এবং লকডাউনের সময়সীমা দীর্ঘায়ীত হওয়ার ফলে তাঁরা আরও অনিশ্চয়তার মধ্যে রয়েছেন। এমন একটি সময়ে আমার পরের দিনের খাবার কীভাবে ‌জোগাড় হবে তা নিয়ে অনিশ্চয়তায় ভোগা অত্যন্ত ভয়ের।

তিনি আরও বলেন, এই পরিস্থিতির জন্য তাঁরা নিজেরা দায়ী নন, তাই আমাদের মত মানুষকে ‌যতটা সম্ভব তাদের পাশে দাঁড়াতে হবে। বলিউডের জনপ্রিয় ছবি কুছকুছ হোতা হে-র পরিচালক জানান, তাঁর এই উদ্যোগের জন্য গোটা ধার্মা পরিবার একসাথে হয়েছে। তাঁরা গোটা দেশে নানান সরকারি ও বেসরকারি স্বেচ্ছাসেবি সংস্থাকে সাহা‌য্য করেছে ‌যারা করোনা মোকাবিলায় রাস্তায় নেমে কাজ করছেন অবিরত।

ধার্মা প্রোডাকশন থেকে প্রধানমন্ত্রীর করোনা তহবিল, গিভ ইন্ডিয়া, আই ফান্ডরেইসারস, জোম্যাটো ইন্ডীয়া, এবং মহারাষ্ট্র রাজ্য সরকারের তহহবিলে ও আরও কিছু উদ্যোগে অনুদান করা হয়েছে।

 

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube