নিউজটাইম ওয়েবডেস্ক : করোনার জেরে ৩ মে পর্যন্ত দেশজুড়ে লকডাউনের মেয়াদ বৃদ্ধি করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধমবার ২১ দিনের পর আবার দ্বিতীয় দফায় লকডাউনের ফলে তার যে ভয়ঙ্কর প্রভাব দেশের অর্থনীতিতে পড়তে চলেছে, তা আর বলার অপেক্ষা রাখেনা। সেই মর্মে বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। দেশের অর্থনীতি নিয়ে এদিন মোদীর কাছে উদ্বেগও প্রকাশ করেছেন তিনি। তবে একইসাথে কোন কোন ক্ষেত্রে ছাড় দেওয়া হবে এবং কী কী পদক্ষেপ গ্রহন করলে দেশের অর্থনীতি ফের চাঙ্গা হবে সেবিষয়েও এদিন প্রানমন্ত্রীর সাথে অর্থমন্ত্রীর আলোচনা হয়েছে বলে মনে করা হচ্ছে।
৩ মে পর্যন্ত লকডাউনের সময়সীমা বৃদ্ধি করা হলেও দেশের অর্থনীতিকে চাঙ্গা রাখার স্বার্থে আগামী ২০ এপ্রিল থেকে বেশ কিছু ক্ষেত্রে ছাড় দেওয়া হবে বলেও জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যেমন গ্রামীণ শিল্প, তথ্যপ্রযুক্তি, ই-কমার্স ও কৃষিক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে। একইসাথে কেন্দ্রের তরফে জানানো হয়েছে, এই বিশেষ ছাড় দেওয়ার ফলে যদি কোনরকম সমস্যা হয় সেক্ষেত্রে ফের এইসমস্ত বিষয়গুলির ওপর নিষেধাজ্ঞা জারি করা হবে। মূলত এদিন দেশের অর্থনীতি নিয়েই প্রধানমন্ত্রী ও কেন্দ্রীয় অর্থমন্ত্রীর মধ্য়ে আলোচনা হয়ছে।Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

