প্রতিষেধক ছাড়া করোনা ঠেকানো প্রায় অসম্ভব, জানিয়ে দিল রাষ্ট্রসংঘ

নিউজটাইম ওয়েবডেস্ক : করোনার মতো মারণ ভাইরাসের জেরে বিশ্বের বিভিন্ন দেশে চলছে মৃত্য়ুমিছিল। কী করলে ওই সংকট থেকে মুক্তি মিলবে, তা নিয়েই চিন্তায় সমস্ত দেশ। তবে পৃথিবীকে স্বাভাবিক ছন্দে ফেরাতে হলে একমাত্র উপায় প্রতিষেধক আবিষ্কার। এদিন এমনটাই দাবি করল রাষ্ট্রসংঘ। এবিষয়ে রাষ্ট্রসংঘের মহাসচিব  অ্যান্তোনিও গুতেরেস বলেন, “একমাত্র ফলপ্রসূ ও নিরাপদ টিকা আবিষ্কার হলেই রোখা সম্ভব এই বিশ্বমারি। স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনতে প্রতিষেধকই একমাত্র উপায়। প্রতিষেধক আবিস্কার হলে লক্ষ লক্ষ মানুষের প্রাণ বাঁচবে, আর হাজার হাজার কোটি অর্থ বাঁচবে।”

আফ্রিকার ৫০টি সদস্য দেশের প্রতিনিধিদের সঙ্গে বুধবার ভিডিও কনফারেন্সে করোনা নিয়ে আলোচনা চলাকালীন রাষ্ট্রসংঘের মহাসচিব আরও বলেন, “মানুষের জন্য পুরোপুরি সুরক্ষিত ও নিরাপদ কোনও প্রতিষেধকই পৃথিবীকে আবার স্বাভাবিক ছন্দে ফিরিয়ে আনতে পারবে। বিশ্বের সব দেশের রাষ্ট্রনেতা, শিল্পপতিরা ঐক্যবদ্ধভাবে এগিয়ে এলে তবেই করোনার বিরুদ্ধে এই লড়াইয়ে জেতা সম্ভব। ২০২০ সালের মধ্যেই যদি এই ভাইরাসের ভ্যাকসিন তৈরি করা যায়, তবে মারণ ভাইরাসের সংক্রমণ থেকে লক্ষ লক্ষ মানুষের প্রাণ বাঁচবে, আর হাজার হাজার কোটি অর্থ বাঁচবে।”

২৫ মার্চ ২০০ কোটি মার্কিন ডলারের জন্য আবেদন করেন গুটেরেস। তার মধ্য়ে এখনও জমা পড়েছে মাত্র ২০ শতাংশ। এদিকে পক্ষপাতমূলক আচরণের অভিযোগ বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে আর্থিক অনুদেন দেবেনা বলে জানিয়ে দিয়েছে আমেরিকা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবিষয়ে অভিযোগ করেন, আমেরিকা থেকে হু বেশি আর্থিক অনুদেন পেলেও, তারা চিনকে বেশি গুরুত্ব দিচ্ছে। যার জেরে মোটা আঙ্কের আর্থিক সাহায্য় বন্ধ করে দিয়েছে আমেরিকা। এরপরেই সবাই আমেরিকার দিকে আঙুল তুলে তার বিরুদ্ধে বিশ্বকে অন্ধকারের দিকে ঠেলে দেওয়ার অভিযোগ তুলেছে।

 

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube