বাড়ল লকডাউন, আগামী ৩ মে পর্যন্ত স্থগিত সমস্ত দেশীয় ও আন্তর্জাতিক বিমান পরিষেবা

নিউজটাইম ওয়েবডেস্ক : মঙ্গলবার প্রধানমন্ত্রী জাতির উদ্দেশ্য়ে ভাষণ দেবেন তা সোমবারই জানানো হয়েছিল। এদিন সকাল ১০ টায় প্রধানমন্ত্রী জানান করোনার মোকাবিলায় আমাদের সকলকে ঐক্যবদ্ধ হয়ে লড়াই করতে হবে। সেই মর্মে আগামী ৩ মে পর্যন্ত দেশজুড়ে লকডাউনের সময়সীমা বৃদ্ধি করেন তিনি। এরপরেই আগামী ৩ মে পর্যন্ত বাতিল করা হয় দেশীয় এবং আন্তর্জাতিক সব ধরনের বিমান পরিষেবা। 

এদিন বিমান পরিবহন মন্ত্রকের তরফে একটি ট্যুইটে জানানো হয়, “আগামী ৩ মে রাত ১১.৫৯ পর্যন্ত সব ধরনের দেশীয় এবং আন্তর্জাতিক বিমান পরিষেবা স্থগিত রাখা হল। ” যাতে করোনা নিয়ে কোনরকম ঝুঁকি পোয়াতে না হয়, তাই মন্ত্রকের তরফে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়। 

দিনের পর দিন দেশে বেড়ে চলেছে করোনা আক্রান্তের সংখ্যা। যাতে এই মারণ ভাইরাসের সংক্রমণ রোধ করা যায়, তাই সরকারের তরফে নেওয়া হচ্ছে একাধিক পদক্ষেপ। মঙ্গলবারের পূর্বেই প্রধানমন্ত্রীর তরফে লকডাউনের মেয়াদ বৃদ্ধির ইঙ্গিত দিয়েছিলেন মোদী। একইসাথে ট্রেন ও বিমান পরিষেবাও বন্ধ রাখার কথা জানানো হয়। এমনকি বেশ কয়েকটি এয়ারলাইন্সের তরফে ৩০ এপ্রিল পর্যন্ত পরিষেবা বন্ধ করার এবং কর্মীদের বিনা বেতনে বিশ্রামে পাঠানোও সিদ্ধান্ত আগেই জানিয়ে দেওয়া হয়েছিল। 

লকডাউনের ফলে অসামরিক বিমান পরিবহন ব্যবস্থা অনেকটাই সংকটের মুখে। কিন্তু দেশের এই কঠিন পরিস্থিতিতে পরিষেবা বন্ধ ছাড়া কোন উপায়ও নেই। এছটা দেশে প্রধথম দিকে করোনা আক্রান্তের মধ্য়ে প্রায় সকলেই ছিলেন বিদেশ ফেরত। তাই সেদিকটি বিবেচনা করেই বেশ কিছু আন্তর্জাতিক উড়ান বন্ধ করে দেওয়া হয়। তবে ইতিমধ্য়েই অনেকে ভিন রাজ্য বা ভিন দেশ থেকে ফেরার জন্য বিমানের টিকিট কেটে ফেলেছেন। তাই সেই সমস্ত মানুষদের যাতে কোন সমস্যায় পড়তে না হয়, সেদিকেই এখন দৃষ্টিপাত করছে দেশের সরকার। 

 

 

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube