নিউজটাইম ওয়েবডেস্ক : আগামীকাল তথা মঙ্গলবার শেষ হচ্ছে লকডাউনের মেয়াদ। কিন্তু করোনার প্রভাব থেকে মুক্ত নয় দেশ। এই পরিস্থিতিতে ফের লকডাউন বাড়ানো হবে কি না সে বিষয়ে নতুন করে আবার সিদ্ধান্ত ঘোষনা করা হতে পারে। তাই মঙ্গলবার সকাল ১০টা নাগাদ ফের জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোমবার প্রধানমন্ত্রীর দফতরের তরফে এমনটাই ঘোষনা করা হয়েছে।
করোনা সংক্রমণ রুখতে ইতিমধ্য়েই পশ্চিমবঙ্গ, ওড়িশা ও পাঞ্জাবের মতো রাজ্যে লকডাউনের সময়সীমা বৃদ্ধি করা হয়েছে। এমনকি শনিবার প্রধানমন্ত্রীর সাথে মুখ্যমন্ত্রীদের বৈঠকেও মোদীর কাছে লকডাউনের মেয়াদ বাড়ানোর আর্জি জানিয়েছে বিভিন্ন রাজ্য। প্রধানমন্ত্রী নিজেও লকডাউন শিথিল করার পক্ষপাতি নন বলেই জানিয়েছেন। মঙ্গলবার জাতির উদ্দেশ্যে প্রধানমন্ত্রী যে ভাষণ দেবেন, তাতে এবিষয়টিই তুলে ধরবেন বলে মনে করা হচ্ছে। তবে এবিষয়ের পাশাপাশি আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ ঘোষণাও এদিন করতে পারেন তিনি। এমনকি বেশ কিছু বিষয়ে ছাড়ও ঘোষনা হতে পারে বলে জানা গিয়েছে। শনিবার বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীদের সাথে বৈঠকে বসেন মোদী। বৈঠক শেষেই লকডাউনের মেয়াদ বৃদ্ধির ইঙ্গিত পাওয়া যায়। এদিনের বৈঠক শেষেই রাজ্যে লকডাউনের সময়সীমা বাড়ান মুখ্য়মন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। তার আগেই ওড়িশা এবং পরে পাঞ্জাবে বাড়ানো হয় লকডাউনের মেয়াদ।Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

