ভারতের অনুরোধে সাড়া! বাড়ানো হতে পারে এইচ-১বি ভিসার মেয়াদ

নিউজটাইম ওয়েবডেস্ক : করোনা ভাইরাস গোটা দেশের অর্থনীতিতেই প্রভাব ফেলেছে। আর এই আর্থিক সংকটের থেকে রাহায় পায়নি আমেরিকাও। এই পরিস্থিতিতে সবচেয়ে বেশি সমস্যায় পড়েছেন H-1B ভিসা হোল্ডাররা। কারন এই ভিসা নিয়েই বিভিন্ন দেশের মানুষ মার্কিন মুলুকে প্রযুক্তি বিভাগে কর্মরত। তাঁদের মধ্যে বেশিরভাগই আবার ভারতীয়। তাই একইভাবে তাঁরাও চাকরি হারানোর ভয় পাচ্ছেন। কিন্তু চাকরি হারানোর পর H-1B ভিসা হোল্ডাররা ৬০ দিন পর্যন্ত সেদেশে থাকার অনুমতি পান। তাই ভারত সরকারের তরফে এই ভিসার মেয়াদ বাড়ানোর জন্য আবেদন জানানো হয়। করোনা ভাইরাসের জেরে যখন সংকটে গোটা বিশ্ব তখন ভারতের আবেদনে সাড়া দিয়ে আমেরিকায় কর্মসুত্রে আটকে পড়া ভারতীয়দের H-1B ভিসার মেয়াদ বাড়ানো হবে বলে জানাল ট্রাম্প প্রশাসন। 

চলতি সপ্তাহের শুরুর দিকে স্বাস্থ্য়মন্ত্রী হর্ষ বর্ধন মার্কিন উপ-পররাষ্ট্রমন্ত্রী স্টিফেন ই বাইগুনকে টেলিফোনে ভারতীয়দের H-1B ভিসার মেয়াদ বাড়ানোর জন্য অনুরোধ জানান। করোনার জেরে আতঙ্ক ছড়িয়েছে গোটা বিশ্বে। মার্কিন মুলুকেও এর ভয়ঙ্কর প্রভাব পড়েছে। ইতিমধ্য়েই আমেরিকাকে ম্যালেরিয়াল প্রতিষেধক হাইড্রোক্সিলোক্লোকোইন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ভারত। সেদেশে করোনা ভাইরাসে আক্রান্ত প্রায় ১৫০০-এর বেশি মানুষের শরীরে হাইড্রোক্সাইক্লোরোকুইন পরীক্ষামূলকভাবে প্রয়োগ করা হয়েছে। যদিও এই ওষুধ করোনার প্রতিষেধক কি না সেবিষয়ে সঠিকভাবে কিছু বলা হয়নি চিকিৎসকদের তরফে। 

প্রসঙ্গত, করোনার প্রভাবে মার্কিন মুলুকে চাকরি খোয়ানোর উপক্রম হয়েছে বহু H-1B ভিসা হোল্টারদের। এই ভিসার মাধ্যমে ভারতের পাশাপাশি বিভিন্ন দেশ থেকে মানুষেরা কাজের জন্য আমেরিকায় গিয়ে থাকেন। কিন্তু করোনার ফলে সেদেশের আর্থিক কাঠামো ভেঙে পড়ায় প্রায় ৪৭ মিলিয়ন মানুষ বেকার হতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। তবে সেদেশের নাগরিকদের তুলনায় H1B ভিসায় আমেরিকায় যাঁরা কাজ করেন তাঁদের বেশি সমস্যায় পড়তে হবে। কারন কাজ হারানোর পর ৬০ দিন ৬০ দিন পর্যন্ত H-1B ভিসা হোল্ডাররা সেদেশে থাকতে পারেন। কিন্তু করোনার জেরে যেহেতু লকডাউন গোটা বিশ্বে তাছাড়া বর্তমানে ভারত-সহ বহু দেশই মার্কিন নাগরিক প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে। তাই চাকরি গেলেও এই মুহূর্তে কোনভাবেই আমেরিকা ছাড়তে পারবেননা সেই সব পরিযায়ী কর্মীদের। তাই H1B  ভিসায় কর্মরতরা একটি পিটিশন ক্যাম্পেন জমা দেন হোয়াইট হাউজের ওয়েবসাইটে। সেখানে দেশ ছাড়ার জন্য ৬০ দিনের সময়সীমা বাড়িয়ে ১৮০ দিন করার জন্য অনুরোধ জানিয়েছিলেন তাঁরা। 

 

 

 

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube