হাইকোর্ট ক্লাবে ৭ আসনে বিজেপি, পারদ চড়েছে হাইকোর্ট চত্বরে

নিউজটাইম ওয়েবডেস্ক : নিউজ টাইম ওয়েব ডেস্ক : কলকাতা হাইকোর্ট ক্লাবের নির্বাচনে বিজেপির জয়জয়কার। ১০ টি আসন তার মধ্যে ৭টাই বিজেপির দখলে। এর মূল কারণ তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব, অন্তত তেমনটাই দাবি তৃণমূল কংগ্রেসের লিগ্যাল সেলের। সামনেই নির্বাচন, ফলে এই নির্বাচনে বিজেপির এই ফলাফল আশার আলো দেখিয়েছে রাজ্যস্তরের নেতৃত্বদের। তেমনটাই স্পষ্ট তাদের প্রতিক্রিয়ায়। শুভেন্দু অধিকারী ও দলের রাজ্য সভাপতি এই জয়ে দলকে অভিনন্দন জানিয়েছেন সোশ্যাল মিডিয়ায়। সভাপতি, সাধারণ সম্পাদক, সহ-সভাপতি, সহকারী সম্পাদক, কোষাধ্যক্ষসহ আরও দুজন কমিটি সদস্যের আসনে জয়ী বিজেপি সমর্থিত প্রার্থীরা।
তৃণমূলের হার নিয়ে কার্যত গোষ্ঠীদ্বন্দ্বই প্রকাশ্যে আসছে। তৃণমূল কংগ্রেসের লিগ্যাল সেলের প্রাক্তন কনভেনার তরুণ চ্যাটার্জি দল বিরোধী কার্যকলাপ করেছেন, অন্তত তার বিরুদ্ধে এমনটাই অভিযোগ দলের। ইতিমধ্যেই তাকে মঙ্গলবার স্পেন্ড করেছেন তৃণমূলের লিগ্যাল সেলের সভাপতি চন্দ্রিমা ভট্টাচার্য্য। ২৬ এর বিধানসভা নির্বাচনের আগে বিজেপির এই জয় তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন বিজেপির উচ্চ পর্যায়ের নেতৃত্ব। বিধানসভা ভোটের আগে এই ফলাফল উত্তাপ বাড়াচ্ছে হাইকোর্টে।

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube