বাংলাদেশে আটক ভারতীয় ট্রলার সহ ১৪ জন মৎস্যজীবী, দুশ্চিন্তায় পরিবার

নিউজটাইম ওয়েবডেস্ক : বাংলাদেশ যত্ন ভারতের ট্রলার সহ ১৪ জন মৎসজীবি। বাংলাদেশের জলসীমানার ভিতর থেকে এফ বি পারমিতা নামক ট্রলারটিকে আটক করা হয়েছে। ট্রলারে ছিলেন ১৪ জন মৎস্যজীবী। জানা গেছে, ৩০ জুলাই পাথরপ্রতিমার খেয়াঘাট থেকে মাছ ধরার উদ্দেশ্যে ট্রলারটি গভীর সমুদ্রে পাড়ি দিয়েছিল। তবে রবিবার সন্ধ্যার পর থেকে ট্রলারটির ইঞ্জিন বিকল হয়ে পরে। এরপর সেটি গভীর সমুদ্রে ভাসতে থাকে।

ভাসতে ভাসতে ভারতীয় জলসীমানা পেরিয়ে ১৪ জন মৎসজীবীকে নিয়ে বাংলাদেশে ঢুকে পড়ে ট্রলারটি। সেই সময় ওপারের উপকূল রক্ষী বাহিনী ১৪ মৎসজীবি সহ ভারতীয় ট্রলারটিকে আটক করে। বর্তমান সেটিকে বাংলাদেশের মঙ্গলা মৎস্যবন্দরে নিয়ে যাওয়া হয়েছে।

ভারতীয় ১৪ জন মৎস্যজীবী বাংলাদেশে আটক হওয়ার কারণে দুশ্চিন্তায় রয়েছেন পরিবার। মৎস্যজীবী সংগঠন সূত্রে জানা গিয়েছে, গত ১৫ দিন আগেও ভারতীয় দুটি ট্রলারকে বাংলাদেশের উপকূল রক্ষী বাহিনী আটক করেছিল। আবারও আরেকটি ট্রলারকে আটক করা হয়েছে। এখনও পর্যন্ত ভারতের মোট তিনটি ট্রলার বাংলাদেশে আটক রয়েছে। সব মিলিয়ে ৪৮ জন মৎস্যজীবী সেদেশে আটক রয়েছেন। তাদের ফেরানোর চেষ্টা চলছে।

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube