বিদেশে হাইড্রোক্সিক্লোরোকুইন পাঠাচ্ছে ভারত, ট্যুইটে মোদীকে তোপ রাহুলের

নিউজটাইম ওয়েবডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুশিয়ারির পরেই ওষুধ রপ্তানির সিদ্দান্ত নিয়েছে মোদী সরকার। এবার সেই প্রসঙ্গে মোদীকে একহাত নিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। দেশের জন্য প্রোয়জনীয় ওষুধ রেখে তবেই তা বাইরের দেশে পাটানো উচিত বলে জানান রাহুল। 

মঙ্গলবার একটি ট্য়ুইটে মোদীকে আক্রমণ করে রাহুল গান্ধী লেখেন, “বন্ধুত্ব প্রতিশোধের বিষয় নয়”। একইসাথে তিনি পরামর্শ দিয়ে বলেন, আগে নিজের দেশের কথা চিন্তা করতে হবে। দেশের জন্য় পর্যাপ্ত ওষুধ রেখতে হবে। তারপর অন্য দেশের কথা। বলাবাহুল্য, কয়েক সপ্তাহ আগেই বাইরের দেশে ওষুধ রপ্তানির ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল ভারত সরকারের তরফে। কিন্তু এদিন মার্কিন প্রেসিডেন্ট ভারতকে ওষুধ রপ্তানির জন্য আবেজন জানায়। এমনকি ভারত যদি তা না মানে সেক্ষেত্রে প্রতিশোধের হুশিয়ারিও দেওয়া হয়। এই ঘটনার পরেই বিদেশে ওষুধ রপ্তানি করবে বলে জানিয়ে দেয় মোদী সরকার। এরপরেই ট্যুইট করে মোদীকে তোপ দাগলেন রাহুল। 

গবেষনায় দেখা গিয়েছে করোনা মোকাবিলায় হাইড্রোক্সিক্লোরোকুইন ওষুধটির ইতিবাচক প্রভাব রয়েছে। এই ওষুধটি আমেরিকা মূলত ভারতের কাছেই নিয়ে থাকে। কিন্তু বেশ কিছু আন্তর্জাতিক চাপের কারনে ভারত আগেই এই ওষুধ রপ্তানির ওপর নিষেধাজ্ঞা জারি করেছিল। তাই পরই নিজেদের প্রয়োজনে এই ওষুধ সরবারাহের জন্য মোদী সরকারের কাছে আবেদন জানায় ট্রাম্প প্রশাসন। বন্ধুর বিপদের দিনে তাঁদের পাসে দাঁড়াতে অবশেষে সেই নিষেধাজ্ঞা উঠিয়ে ওষুধ সরবরাহের বার্তা দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী। একইসাথে করোনায় ব্যপকভাবে ক্ষতিগ্রস্থ দেশগুলিকেও এই হাইড্রোক্সিক্লোরোকুইন রপ্তানি করা হবে বলে বিদেশ মন্ত্রকের তরফে জানিয়েছেন অনুরাগ শ্রীবাস্তব। এরপরেই নিজের দেশের কথা ভাবতে বলে মোদীর উদ্দেশ্যে একটি ট্য়ুইট করেন রাহল গান্ধী। 

 

 

 

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube