নিউজটাইম ওয়েবডেস্ক : সম্প্রতি বীরভূমের দোর্দণ্ডপ্রতাপ তৃণমূল নেতা অনুব্রত মন্ডলের একটি অডিও ক্লিপ সমাজমাধ্যমে ভাইরাল করেছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। যেখানে শোনা যাচ্ছে, বোলপুর থানার কর্ত্যবরত আইসি লিটন হালদারকে অকথ্য ভাষায় হুমকি দেওয়া হয়। এই ঘটনায় রাজনৈতিক মহলে উত্তেজনার পারদ ক্রমশ বেড়েই চলেছে।
রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দাবি করেছেন, যে অনুব্রত মন্ডলের অডিও ক্লিপটি ভাইরাল করেছেন তৃণমূল নেতা কাজল শেখ। এবার তার হুঁশিয়ারি দিলেন তৃণমূল নেতা। শুভেন্দু অধিকারীকে আইনি ভাবে দেখে নেওয়ার হুঁশিয়ারি দিলেন কাজল শেখ। উল্লেখযোগ্যভাবে, কর্ত্যবরত আইসিকে হুমকি ও অশ্রাব্য ভাষায় গালিগালাজ করার অপরাধে তাঁকে ২বার তলব করা হয়েছিল বোলপুর থানার পক্ষ থেকে। যদিও অসুস্থতার কথা বলে গরহাজির ছিলেন কেষ্ট মন্ডল। রবিবার অনুব্রতর একটি মেডিকেল সার্টিফিকেট জমা দেওয়া হয় sdpo অফিসে। এবার এই মেডিকেল রিপোর্ট ঘিরে নতুন করে শুরু হয়েছে চর্চা। sdpo অফিসে কেষ্টর মেডিকেল সার্টিফিকেটের স্বাক্ষরকারী চিকিৎসক এবং বোলপুরের BMOH একই ব্যক্তি কি না তাই নিয়েও প্রশ্ন উঠছে।Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

