জ্যাভলিনে সোনা জয় সুমিতের, গড়লেন রেকর্ডও

প্যারিস প্যারালিম্পিক্সে সোনা জিতলেন সুমিত আন্তিল ।  ৭০ মিটারেরও বেশি দূরত্বে বর্শা ছোঁড়ার লক্ষ্য নিয়ে নেমেছিলেন সুমিত । সেই লক্ষ্য  পূরণ করেই সোনিপতের এই অ্যাথলিট জিতলেন সোনার পদক । লক্ষ্য  পূরণের পাশাপাশি তৈরি করলেন নয়া নজিরও ।  

টোকিওতেও সোনা জিতেছিলেন তিনি । সেই রেশ এবার প্যারিসেও ধরে রাখলেন ভারতীয় তারকা । পরপর ২টি প্যারালিম্পিক্সেই জ্যাভেলিন থ্রোয়ে সোনা জিতলেন সুমিত আন্তিল । প্যারিস প্যারালিম্পিক্সের পুরুষদের জ্যাভেলিন থ্রোয়ের এফ-৬৪ ইভেন্টে লড়াইয়ে নেমেছিলেন সুমিত। 

এদিন প্রথমে ৬৯.১১ মিটার দূরে জ্যাভেলিন ছোঁড়েন তিনি । দ্বিতীয় প্রচেষ্টায় ৭০.৫৯ মিটার, তৃতীয় প্রচেষ্টায় ৬৬.৬৬ মিটার  দূরে জ্যাভেলিন ছোঁড়েন তিনি । চতুর্থ প্রচেষ্টায় ফাউল থ্রো করলেও, পঞ্চম প্রচেষ্টায় ৬৯.০৪ মিটার স্কোর করেন সুমিত । শেষ প্রচেষ্টায় ৬৬.৫৭ মিটার দূরে জ্যাভেলিন ছোঁড়েন সুমিত । তবে প্যারিসে তাঁর সেরা পারফর্ম্যান্স ৭০.৫৯ মিটারই ধার্য হয় ।

টোকিও প্যারালিম্পিকে ৬৮.৫৫ মিটার থ্রো করে সোনা জিতেছিলেন সুমিত। আর তাতেই গড়েছিলেন বিশ্ব রেকর্ড । এ বার নিজের করা সেই প্যারালিম্পিক রেকর্ড প্যারিসে ভাঙলেন ২৬ বছরের এই ভারতীয় তারকা । 

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube