পদকজয়ীদের সংবর্ধনা স্বর্ণমন্দিরে । প্যারিস গেমসে হকিতে ব্রোঞ্জ জিতেছে ভারত । শনিবার ভারতীয় হকি দল দেশে ফেরার পরই তাঁদের নিয়ে প্রবল উন্মাদনা দেখা গিয়েচ্ছিন দিল্লি বিমানবন্দরে ।
এরপর রবিবার অমৃতসরে ফিরেছেন হরমন্ত্রীত, জামাগ্রীত সিংরা । ফেরার পরই প্রার্থনা করতে তাঁরা পৌঁছে গিয়েছিলেন অমৃতসরের স্বর্ণমন্দিরে । সেখানেই সংবর্ধনা দেওয়া হয় ভারতীয় হকি খেলোয়াড়দের । এর পর যে যার বাড়িও ফিরে গিয়েছেন । শোভাযাত্রা করে, ঢাক ঢোল বাজিয়ে ফুলের মালায় হরমনপ্রীত, ললিত উপাধ্যায়দের বরণ করে নিয়েছে স্থানীয়রা ।
পাশাপাশি হকিতে ভারতের স্বর্ণযুগ ফেরাতে চান অধিনায়ক হরমনপ্রীত সিং । অলিম্পিক্সের হকিতে ব্যাক টু ব্যাক ব্রোঞ্জ জিতেছে টিম ইন্ডিয়া । স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত গোটা দেশ । বীরের সম্মান পাচ্ছেন ভারতীয় হকি দলের সদস্যরা । অধিনায়ক হরমন্ত্রীত যদিও এখানেই থামতে নারাজ । তাঁর লক্ষ্য আরও বড় । ভারতীয় হকির সোনালী অতীত ফিরিয়ে আনাতেই চোখ ভারত অধিনায়কের । একটা দল হিসাবেই তা অর্জন করতে চান হরমনপ্রীত ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

