ভারতীয় দলের হটসিটে মানালো

জাতীয় দলেও এবার স্পেনের ছোঁয়া । অবশেষে সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে ভারতীয় ফুটবল দলের প্রধান কোচ নির্বাচিত হলেন মানালো মারকুয়েজ । ইগর স্টিমাচের স্থলাভিষিক্ত হলেন তিনি । শনিবার অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের সভায় মানালোর নামের পাশেই সিলমোহর দিলেন ফেডারেশন কর্তারা ।

সূত্রের খবর, তাঁর সঙ্গে তিন বছরের চুক্তি সারতে চলেছে ফেডারেশন । তবে যেহেতু ২০২৫ সালের মে মাস অবধি এফসি গোয়ার সঙ্গে তাঁর চুক্তি রয়েছে, তাই এই সময় পর্যন্ত ক্লাব কোচিংয়ের দায়িত্বও পালন করবেন তিনি ।

এআইএফএফ সভাপতি কল্যাণ চৌবে জানান, মানালো একজন অভিজ্ঞ কোচ তাঁর হাতে দায়িত্বও তুলে দিতে পেরে তাঁরা খুশি । মানালো জানান, ভারতীয় দলের কোচের দায়িত্বও পাওয়া খুবই সম্মানের ব্যাপার । ভারত আমার দ্বিতীয় বাড়ি বলেই আমার মনে হয় । আশা করি আমি ভারতীয় দলকে সাফল্য এনে দিতে পারব ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube