নিউজটাইম ওয়েবডেস্ক : লকডাউনে জমায়েত করায় মানুষকে বাড়ি পাঠাতে গিয়ে আক্রান্ত হল পুলিশ। বুধবার রাতে ঘটনাটি ঘটেছে লেদার কমপ্লেক্স থানার পাঁচুড়িয়া ধর্মতলায়। ঘটনায় ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ সূত্রের খবর, পাঁচুড়িয়ায় কিছু যুবক নেশা করতে জড়ো হয়েছিলেন। সেখানে টহলদারির চলাকালীন তাদের দেখতে পায় । সেখানে পৌঁছে ওই যুবকদের ভালো কথায় বুঝিয়ে বাড়ি পাঠানোর চেষ্টা করছিলেন পুলিশকর্মীরা। তখনই স্থানীয় একদল মানুষ পুলিশকর্মীদের ওপর চড়াও হয়। চলে লাঠি – রড।ঘটনায় স্বল্প আহত হন বেশ কয়েকজন পুলিশকর্মী। পরে বিশাল পুলিশবাহিনী গিয়ে আহত পুলিশকর্মীদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। এর পর এলাকায় শুরু হয় তল্লাশি। রাতভর তল্লাশিতে ৫ জনকে গ্রেফতার করে পুলিশ। পুলিশ সূত্রের খবর, নিয়মিত নেশার দ্রব্য জোগাড় করে উঠতে পারছে না একদল তার জেরেই ভিড় করছেন । তাই বেশ কিছু জায়গায় জমায়েত হয়ে নেশা করতে দেখা যায় তাদের। এই ঘটনার পুনরাবৃত্তি রুখতে তৎপরতা বাড়িয়েছে প্রশাসন।Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022

