আজ, রবিবার মহেন্দ্র সিং ধোনির জন্মদিন । তবে সেই সেলিব্রেশন শুরু হয়ে গিয়েছে মধ্যরাত থেকেই । সস্ত্রীক কেক কেটে মাতলেন সেলিব্রেশনে । তবে এদিন তাঁর সঙ্গে দেখা যায় সলমন খানকেও । নেট দুনিয়ায় মুহূর্তেই ভাইরাল সেই সকল ছবি ও ভিডিও ।

এদিন ৪৩ তে পা দিলেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক । কেক কাটার মুহূর্তের ছবি নিজের সামাজিক মাধ্যমে ভাগ করে নেন ‘থালা’-র স্ত্রী সাক্ষী সিং ধোনি । দেখা যায়, কেক কাটার পর ধোনি প্রথমেই সাক্ষীকে খাইয়ে দেন; বার্থডে বয়কে কেক খাওালেন সাক্ষীও । এরপরই স্বামীকে পায়ে হাত দিয়ে প্রণাম করেন তিনি ।

এদিনের সেলিব্রেশনে ছিলেন বলিউডের ভাইজান সলমন খানও । ভারতীয় ক্রিকেটের সফলতম প্রাক্তন অধিনায়ককে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে কিছু মুহুরত ভাগ করে নেন তিনিও ।

ছবির ক্যাপশনে লেখেন, “Happy Birthday Kaptaan Sahab”, অর্থাৎ, শুভ জন্মদিন ক্যাপ্টেন সাহেব ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

