দু’বছরের চুক্তিতে মোহনবাগানে আসছেন স্প্যানিশ ডিফেন্ডার আলবার্তো রড্রিগেজ । দু’দিন আগেই স্কটিশ ডিফেন্ডার অল্ডেরডকে সই করিয়েছিল সবুজ মেরুন । এবার রড্রিগেজের মোহনবাগানে যোগ দেওয়ার কথাও সরকারিভাবে ঘোষণা করে দেওয়া হল ।
বড় চেহারার রড্রিগেজ রক্ষণ সামলানোর পাশাপাশি আক্রমণ তৈরিতেও ভূমিকা রাখতে পারেন । হেডারে দক্ষ । এই বিষয়গুলিকে মাথায় রেখেই বছর ৩১-এর এই ডিফেন্ডারকে দলে নিয়েছেন বলে জানালেন বাগান কোচ হসে মোলিনা ।
ভারতে আবেগে ও সমর্থনের ব্যাপারে মোহনবাগানই সেরা । সেটাই আলবার্তোকে মোহনবাগানকে সই করার ব্যাপারে আকৃষ্ট করেছে বলে জানিয়েছেন মোলিনার দলের নতুন স্প্যানিশ ডিফেন্ডার ।
Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

