মানিকাটের সিদ্ধান্ত মহারাষ্ট্র সরকারের

নিউজটাইম ওয়েবডেস্ক : করোনাভাইরাস সংক্রমণের জেরে অর্থনীতি বিপর্যস্ত।উল্লেখযোগ্য হারে কমেছে রাজস্ব। সেই কারণে নির্বাচিত জনপ্রতিনিধি ও রাজ্য সরকারি কর্মচারীদের বেতন ছাঁটাইয়ের সিদ্ধান্ত নিল মহারাষ্ট্র সরকার।

স্বয়ং মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে থেকে শুরু করে গ্রাম পঞ্চায়েত সদস্য, সকল নির্বাচিত জনপ্রতিনিধিদের মাসিক বেতন ছাঁটাই হবে বলে জানিয়েছে মহারাষ্ট্র সরকার। এর আওতায় পড়ছেন বিভিন্ন মন্ত্রকের সচিব এবং আধিকারিকরা। এ দিন রাজ্য প্রশাসনের তরফ থেকে এই ঘোষণা করেন উপ-মুখ্যমন্ত্রী অজিত পাওয়ার।

তবে বেতন কাট থেকে রেহাই দেওয়া হয়েছে অফিস পিওন, সাফাইকর্মী এবং বিভিন্ন দফতরের সহকারী পদে কর্মরত ‘গ্রুপ ডি’ সরকারি কর্মীদের, জানিয়েছেন উপ-মুখ্যমন্ত্রী। এই সিদ্ধান্ত কার্যকর করতে সমস্ত সরকারি কর্মী এবং কর্মী ও শ্রমিক সংগঠনগুলির সহায়তা আশা করছেন পাওয়ার।

মঙ্গলবার দিন দুপুরে মহারাষ্ট্রের মুখ্য সচিব অজয় মেহতা এক বিবৃতির মাধ্যমে জানিয়েছেন, রাজ্য সরকারি কর্মচারীদের মার্চ মাসের বেতন পেতে কয়েক দিন দেরি হবে। ছাঁটাই হওয়া বেতন তাঁরা সংকট কেটে যাওয়ার পরে পাবেন বলেও জানিয়েছেন মুখ্য সচিব।

রাজ্য সরকারের সিদ্ধান্তকে সমর্থন জানিয়েছেন ইতিমধ্যে তাদের সমস্ত বিধায়ক ও সাংসদরা।

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube