নিউজটাইম ওয়েবডেস্ক : করোনা মোকাবিলায় একজোট হয়েছে সারা দেশের মানুষ। দেশের এই সংকটের দিনে একের পর এক সাহায্য়ের হাত বাড়িয়ে দিয়েছে আমআদমী, ক্রিড়া ও বিনোদন জগত থেকে শুরু করে শিল্পপতিরা। ইতিমধ্য়েই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পিএম কেয়ার ফান্ডে ৫০০ কোটি টাকা দিয়েছে টাটা ট্রাস্ট। এবার সেপথে হেঁটেই ৫০০ কোটি টাকা আর্থিক সহায়তার কথা ঘোষনা করল রিলায়েন্স। তবে কেন্দ্র সরকারকে ৫০০ কোটি দেওয়ার পাশাপাশি মহারাষ্ট্র এবং গুজরাত এই দুই রাজ্য সরকারের ফান্ডেও ৫ কোটি টাকা করে দেওয়া কথা ঘোষনা করল রিলায়েন্স শিল্পগোষ্ঠী।
দেশে করোনা আক্রান্তের সংখ্যা ক্রমেই বেড়ে চলেছে। এই অবস্থায় দেশের স্বাস্থ্য ব্যবস্থাকে আরও বেশি শক্তিশালী করতে রিলায়েন্সের তরফে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। এদিন রিলায়েন্সের তরফে জানানো হয়েছে, করোনা মোকাবিলায় দেশকে সমস্তরকম ভাবে সাহায্য করতে রাজি আমরা। জরুরি পরিষেবা যাতে দেশের সমস্ত মানুষের কাছে পৌঁছে যায় তার জন্য সংস্থার সামর্থ্য আরও বাড়ানো হয়েছে। উল্লেখ্য, দেশে করোনা আক্রান্তের সংখ্যা ইতিমধ্য়েই ১০০০ ছাড়িয়েছে। পরিস্থিতি সামাল দিতে বিভিন্ন খাতে কেন্দ্রীয় অর্থমন্ত্রকের তরফে ১ লক্ষ ৭০ হাজার কোটি টাকার আর্থিক প্যাকেজের ঘোষণা করা হয়েছে। কিন্তু তাতেই দেশের সংকট কাটিয়ে তোলা সম্ভব নয়। তাই প্রধানমন্ত্রী পিএম কেয়ার নামে আরও একটি তহবিল গঠনের কথা ঘোষণা করেন। এখানে দেশের সর্ব স্তরের মানুষদের সাহায্য করার জন্য অনুরোধ জানান মোদী।সেখানো ৫০০ কোটি অনুদান দেয় টাটা গোষ্ঠী। এবার রিলায়েন্স গোষ্ঠীও ৫০০ কোটির আর্থিক অনুদান দিল সেই তহবিলে।Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

