নিউজটাইম ওয়েবডেস্ক : জ্বর ও সর্দি-কাশি সহ করোনার আরও নানা উপসর্গ নিয়ে এনআরএসে ভর্তি হয়েছিলেন এক মহিলা। কিন্তু নমুনা পরীক্ষার রিপোর্ট পাওয়ার আগেই সোমবার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্য়ু হয় ওই মহিলার।
হাসপাতাল সুত্রের খবর, রবিবারই তার লালারস পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। সোমবারই সেই রিপোর্ট হাতে পাওয়ার কথা। কিন্তু তার আগেই মৃত্যু হয়েছে ওই মহিলার। তবে রিপোর্ট আসা পর্যন্ত ওই মগিলার মৃতদেহ সংরক্ষন করে রাখা হয়েছে। রিপোর্টে যদি করোনা সংক্রমণ ধরা পড়ে তাবে হু-এর নিয়ম মেনেই দেহ সৎকার করা হবে। ইতিমধ্যেই এরাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ২২। মৃতের সংখ্যা ২। তবে আক্রান্ত ও মৃতের সংখ্যা আরো বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। এই পরিস্থিতিতে সোমবার উত্তরবঙ্গে করোনা আক্রান্ত হয়ে প্রাণ হারালেন ওই মহিলা। তাঁর বিদেশযাত্রার রেকর্ড রয়েছে বলে জানা গিয়েছে।Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

