জয় দিয়ে ইউরো অভিযান শুরু করল তুরস্ক । ৩-১ গোলে হারাল জর্জিয়াকে । ম্যাচের ২৫ মিনিটে তুরস্ককে এগিয়ে দেন মুলডুর। পরের মিনিটেই তুরস্কের একটি গোল অফসাইডে বাতিল হয় । যদিও সেই লিড বেশিক্ষণ স্থায়ী হয়নি ।
৩২ মিনিটে সমতা ফেরান মিকাউচাজে । দ্বিতীয়ার্ধে ৬৫ মিনিটের মাথায় বাঁ পায়ের দুরন্ত গোলে তুরস্ককে আবার এগিয়ে দেন আর্দা গুলার । শেষ মুহূর্তে সমতা ফেরাতে মরিয়া জর্জিয়ার গোলরক্ষক প্রতিপক্ষ বক্সে উঠে যান । তারই সুযোগ নিয়ে সংযুক্তি সময়ের শেষ মিনিটে তুরস্কের হয়ে তৃতীয় গোল করেন করিম আকতুরকোগলু ।
Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

