অদিতি হীরা
২০২১ সালে পুষ্পা বক্স আফস বাজিমাত করার পর সবাই মুখিয়ে ছিলেন পুষ্পা টু-র অপেক্ষায় । অবশেষে সেই অপেক্ষার অবসান হচ্ছে এবছরেই । চলতি বছরের ১৫ আগস্ট মুক্তি পাওয়ার কথা ছিল আল্লু আর্জুনের পুষ্পা টু-দ্য রুল ছবিটির ।

ইতিমধ্যে মুক্তি পেয়েছে ছবির পোস্টার থেকে শুরু করে একাধিক গান । সেখানেও ছিল চমক। ছ’টি ভাষায় মুক্তি পেয়েছে সেই গান । যা সিনেপ্রেমীদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে দিয়েছে । পুষ্পা টু ছবিতে আল্লু আর্জুনের ফার্স্ট লুক প্রকাশ্যে আসতেই সিনেপ্রেমীদের মধ্যে উত্তেজনা একেবারে তুঙ্গে ।

তবে কিছুদিন আগে থেকে শুরু হয়েছে ছবি মুক্তির তারিখ নিয়ে নানা জল্পনা । ছবির শুটিং কিছুটা বাকি থাকায় সেই তারিখ কিছুটা পিছিয়ে যেতে পারে, কানাঘুষো শোনা যাচ্ছিল তেমনটাই । তবে ছবির নির্মাতারা এবিষয় ছিলেন স্পিকটি নট ।

তবে সোমবার আল্লু অর্জুন তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে ছবির একটি পোস্টার শেয়ার করে ছবি মুক্তির নতুন ডেট ঘোষণা করেছেন । চলতি বছরের ৬ই ডিসেম্বর আসছে পুষ্পা টু- দ্য রুল । তাঁর ভক্তরা যে ১৫ আগস্টের অপেক্ষায় ছিল, তা কমেন্ট সেকশনের বার্তাতেই স্পষ্ট ।

এখন বছরের মাঝামাঝি সময়, তাও এখনও পর্যন্ত কোনও সুপারহিট ছবি পাওয়া যায়নি বলিউড থেকে । চলতি বছরে মুক্তি পেয়েছে ঋত্বিক রোশনের ফাইটার, অজয় দেবগনের ময়দান থেকে শুরু করে বলিউড খিলাড়ির বড়ে মিঞা ছোটা মিঞা, কোনও ছবি বক্স অফিসে পারেনি ছক্কা হাঁকাতে । তাই সিনেপ্রেমীরা তাকিয়ে দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রির দিকে । পুষ্পা টু বক্স অফিসে নতুন কোনও রেকর্ড করতে পারবে কি না সেটাই এখন দেখার অপেক্ষা ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

