অসুস্থ অলকা ইয়াগ্নিক

নিউজটাইম ওয়েবডেস্ক : অদিতি হীরা

বিরল রোগে আক্রান্ত সঙ্গীতশিল্পী অলকা ইয়াগ্নিক । সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে জানান, তিনি বেশ কিছু সপ্তাহ আগে বিমান থেকে নামার পর কানে শুনতে পাচ্ছিলেন না । ভাইরাল অ্যাটাকের জন্য সংবেদনশীল নিউরাল শ্রবণশক্তি হ্রাস পেয়েছে তাঁর ।

অলকা ইয়াগ্নিক বেশ কিছুদিন এই নিয়ে নীরব থাকলেও, সম্প্রতি অসুস্থতার কথা তাঁর অনুরাগী থেকে শুরু করে সহকর্মীদের জন্য সামনে এনেছেন । সেই সঙ্গে সবাইকে লাউড মিউজিক আর হেডফোন নিয়ে পরামর্শও দিয়েছেন তিনি ।

এই পোস্ট সামনে আসতেই কমেন্ট সেকশন জুড়ে শিল্পীর দ্রুত সুস্থতা কামনা করেছেন অনুরাগী থেকে শুরু করে বিশিষ্ট সঙ্গীতশিল্পী ও বিশেষজ্ঞরা । সোনু নিগম থেকে শুরু করে শংকর মহাদেবন, আকৃতি কক্কর সকলেই অলকা ইয়াগ্নিকের দ্রুত আরোগ্য কামনা করেছেন ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube