আত্মঘাতী গোলে জয় ফ্রান্সের!

জয় দিয়ে ইউরো কাপ অভিযান শুরু করল ফ্রান্স । আত্মঘাতী গোলে কোনও মতে ১-০ ব্যবধানে অস্ট্রিয়াকে হারালেন এমবাপেরা ।

ম্যাচের প্রথম থেকে বল ধরে রেখে আক্রমণে এগোচ্ছিল ফ্রান্স । শুরুর দিকে দু’-একটি সুযোগ পেলেও তা কাজে লাগাতে পারেননি এমবাপে, দেম্বেলেরা । ৩৫ মিনিটে অস্ট্রিয়ার আত্মঘাতী গোলে এগিয়ে যায় ফরাসি ব্রিগেড । এমবাপের ক্রস বাঁচাতে গিয়ে নিজের গোলেই ঢুকিয়ে দেন ওবের । সেই গোলেই ৩ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে দেশঁর দল।

ম্যাচের শেষের দিকে সংঘর্ষে নাক ফাটে এমবাপের । রক্তে ভিজে যায় তাঁর মুখ এবং জার্সি, যদিও ফের মাঠে নামেন তিনি ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube