রবিবার প্রচণ্ড গণ্ডগোলে অশান্ত হয়ে উঠল ইউরোর মঞ্চ । ম্যাচের আগে ইংরেজ ও সার্বিয়ার সমর্থকদের মধ্যে ব্যাপক গন্ডগোল বেঁধে যায় এদিন । সেই অশান্তি পরিণত হয় মারামারিতে ।
এদিনের ঘটনায় অন্তত ৬৫ জন আহত হন । অশান্তির জেরে ব্যাপক ভাঙচুরও হয় বলে খবর । জানা যায়, একটি বারের বাইরে গণ্ডগোলের সূত্রপাত । সার্বিয়ান সমর্থকদের দাবি, তাঁদের দিকে গ্লাস ও পাথর ছোঁড়া থেকে শুরু হয় গন্ডগোল । তার ফলেই অসংখ্য সমর্থক রক্তাক্ত হয়েছেন ।

এর আগে হামবুর্গে এক সমর্থক পুলিশকে আক্রমণ করায় গুলি চালায় পুলিশ । গুলিতে আহত সমর্থককে হাসপাতালে ভর্তি করা হয় ।
Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

