নিউজটাইম ওয়েবডেস্ক : দেশ জুড়ে লক ডাউন। আপাতত অনির্দিষ্ট কালের জন্য বন্ধ থাকছে টলিউডের শুটিংও। ৩ এপ্রিল মুক্তি পাওয়ার কথা ছিল রাজ চক্রবর্তীর আগামী ছবি ‘ধর্মযুদ্ধ’। তবে তা পিছিয়ে গিয়েছে। ফলে বর্তমানে পরিবারকেই নিজের পুরো সময়টা দিচ্ছেন পরিচালক। কয়েকদিন আগেই রাজ শেয়ার করেছিলেন বাড়ির রান্নাঘরের ভিডিও। খুন্তি হাতে দেখা গিয়েছিল শুভশ্রীকেও। যদিও কাজের মাঝে একে অপরের সঙ্গে কোয়ালিটি টাইমও যে কাটাচ্ছেন তারকা জুটি,তার প্রমান এই ছবি।
পাশাপাশি বাড়িতে থেকে নিজে একগাল দাড়িতে বিরক্ত হয়ে এবার লুক বদলে ফেললেন রাজ। তার এই নতুন অবতার ফ্যানেদের নিঃসন্দেহে মনে করিয়ে দিচ্ছে ৫ বছর আগে পরিচালকের ক্লিন শেভ লুক কে।
Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

