নিউজটাইম ওয়েবডেস্ক : শাহরুখ খান। বলিউডের কিং। বেশ কিছু বছর ধরেই বক্সঅফিসে যার অবস্থা বেশ শোচনীয় । শেষবার ২০১৮তে আনন্দ এল রাইয়ের পরিচালনায় ‘জিরো’ ছবিতে দেখা গিয়েছিল তাকে। কিন্তু সেই ছবিও বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছিল। এরপর ২০১৯-এ সিনেমায় অভিনয় না করলেও ,প্রযোজক হিসেবে কাজ করেছেন বলিউডে।
একদিকে অমিতাভ বচ্চনের সঙ্গে ‘বদলা’ অন্যদিকে ওয়েব সিরিজ ‘বার্ড অফ ব্লাড’। এবার আবারও অভিনেতা হয়েই পর্দায় ফেরার প্রস্তুতি নিচ্ছেন কিং খান। জানা গিয়েছে সিদ্ধার্থ আনন্দের পরবর্তী ছবিতে মুখ্য ভূমিকায় দেখা যাবে তারকাকে। এবার তাঁর বিপরীতে থাকছেন আলিয়া ভট্ট।
ছবি গৌরি সিন্দে পরিচালিত “ডিয়ার জিন্দেগি” ছবিতে প্রথমবার একসঙ্গে দেখা গিয়েছিল শাহরুখ-আলিয়া জুটিকে । তাও আবার ২০১৬-তে। আবার ২০২১-এ আবারও সিদ্ধার্থ আনন্দের পরিচালনায় বড় পর্দায় দেখা যাবে এই জুটির রসায়ন। যদিওএখনও প্রকাশ্যে আসেনি ছবির নাম। তবে লক ডাউনের এই কঠিন পরিস্থিতিতে নতুন সিনেমার খবর জানতে পেরে স্বভাবতই খুশি হয়েছেন শাহ্রুখ-আলিয়ার ফ্যানেরা ।
Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

