নিউজটাইম ওয়েবডেস্ক : করোনা মোকাবিলায় একযোগে কাজ চালাচ্ছে কেন্দ্র এবং রাজ্য। এই পরিস্থিতিতে কোন ভাবেই ঝুঁকি নিতে রাজি নয় প্রশাসন। তাই কোনরকম ত্রুটি না রেখেই দিনরাত এক করে কাজ করে চলেছে উভয় সরকার। দেশের এই সংকটের দিনে রাজনৈতিক উর্ধ্বে থেকে লড়াই চালিয়ে যাওয়ার জন্য এদিন আহ্বান জানালেন রাজ্য়পাল জগদীপ ধনখড়।
রবিবার রাজ্য ও কেন্দ্র সরকারের উদ্দেশ্যে একটি ট্যইট করে রাজ্য়পাল বলেন, করোনা মোকাবিলায় কেন্দ্র ও রাজ্য যে পদক্ষেপ নিয়েছে তা অত্যন্ত প্রশংসনীয়। দেশের সংকটের মুহূর্তে তাঁদের এই কাজ উদাহরন হয়ে থাকবে। ইতিমধ্যেই রাজ্যকে করেনা পরীক্ষার জন্য় ১০ হাজার কিট পাঠিয়েছে কেন্দ্র। এরপরেই দেশের এই কঠিন পরিস্থিতিতে রাজনীতি ছেড়ে লড়াই করার পরামর্শ দেন রাজ্যপাল। একাধিক পদক্ষেপ নেওয়া সত্ত্বেও করোনায় এই মুহূর্তে রাজ্যে আক্রান্ত হয়েছে মোট ১৭ জন। এহেন পরিস্থিতিতে নিজে রাস্তায় নেমে সোশ্য়াল ডিসটেন্স বজায় রাখার পথ বাতলে দিয়েছেন খোদ রাজ্যের মুখ্যমন্ত্রী। রাজ্যপালের পাশাপাশি মমতার এই তৎপরতার প্রশংসা করেছে কেন্দ্র সরকারও। জানা গিয়েছে, শুক্রবার মমতা বন্দোপাধ্যায়কে ফোন করে রাজ্যে করোনা সংক্রমণ নিয়ে খবর নেন মোদী। যতটা সম্ভব খবরও দেন মমতা। সমস্ত কিছু শোনার পর খুশি হয়েছেন প্রধানমন্ত্রী।Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

