নিউজটাইম ওয়েবডেস্ক : দেশের করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে সর্বদা সজাগ প্রধামন্ত্রী।আজ রবিবার সকাল ১১টায় ‘মন কি বাত’-এর বিশেষ সম্প্রচার করবেন প্রধানমন্ত্রী মোদীর। শনিবারই, করোনাভাইরাস মোকাবিলায় জনগণের সহায়তা চান ও জরুরি পরিস্থিতিতে ত্রাণ তহবিল গঠনের ঘোষণা করেন তিনি । ট্যুইটারে তিনি জানিয়েছিলেন, এই তহবিল শুধু এখনকার পরিস্থিতির জন্য নয়, ভবিষ্যতে ও স্বাস্থ্যকর ভারত গড়তে সাহায্য করবে। এদিন মন কি বাত অনুষ্ঠানে ফের একবার দেশবাসীকে সহায়তার উদ্দেশ্যে আলোচচনা করবেন।
সাধারণত অল ইন্ডিয়া রেডিয়োতে ‘মন কি বাত’ উপস্থাপনা করে থাকেন। ২০১৪ সাল থেকে নিয়ম মাফিক করে আসছেন তিনি। ইতিমধ্যে ৬১টি পর্ব সম্পন্ন হয়েছে। আজ বিশ্বব্যাপী মহামারির আকার ধারণ করেছে করোনাভাইরাস,এই পরিস্থিতিতে তাই নিয়ে কথা বলবেন তিনি। পাশাপাশি স্বাস্থ্য, পরিচ্ছন্নতা ও ভারতের করোনা লড়াই নিয়েও কথা বলবেন বলে জানা গিয়েছে। করোনাভাইরাসের বিরুদ্ধে যারা ক্রমাগত লড়াই করে চলেছেন , বিশেষ করে চিকিৎসক, নার্স, পুলিশ ‘মন কি বাত’–এর একটি অংশ তাদেরকে উৎসর্গ করতে পারেন বলে ধারণা।
Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022

