নিউজটাইম ওয়েবডেস্ক : করোনাভাইরাসের সঙ্গে যুদ্ধ চলছেই। ভারতবর্ষ ও সামিল হয়েছে এই যুদ্ধে। এই পরিস্থিতিতে গ্রামাঞ্চলে প্রাণঘাতী ভাইরাস থাবা বসালে, তা মোকাবিলা করতে এবার বিশেষ উদ্যোগ নিল রেল। প্রত্যন্ত গ্রামে, যেখানে স্বাস্থ্য পরিকাঠামো নেই, সেখানে আইসোলেশন ওয়ার্ড হিসেবে ট্রেনের কোচকে ব্য়বহার করার সিদ্ধান্ত নিয়েছে রেল মন্ত্রক। ট্রেনের কোচে আইসোলেশন ওয়ার্ড, ভেন্টিলেটরের ব্যবস্থা করতে নির্দেশ দেওয়া হয়েছে।
জানা যাচ্ছে, এলএইচবি কোচকে আইসোলেশন ওয়ার্ড হিসেবে তৈরির অনুমতি দেওয়া হয়েছে কাপুরথালার রেল কোচ ফ্যাক্টকিকে। অপরদিকে, ট্রেন ১৮-এর প্রস্তুতকারক সংস্থা চেন্নাইয়ের ইন্টিগ্রেল কোচ ফ্যাক্টরি ভেন্টিলেটর তৈরীর আদেশ দেন। করোনা মোকাবিলায় এহেন পদক্ষেপের নির্দেশ দিয়েছেন রেলমন্ত্রী পীযূষ গোয়েল ও রেল বোর্ডের চেয়ারম্যান ভি কে যাদব। বুধবার এ নিয়ে ভিডিও কনফারেন্স করেন তাঁরা। এদিকে, করোনায় এ দেশে মৃতের সংখ্য়া বেড়ে হয়েছে ২৩।প্রাণঘাতী ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৯০০ ছাড়িয়েছে। করোনাকে রুখতে দেশে ২১দিনের লকডাউন জারি করা হয়েছে। জাতির উদ্দেশে ভাষণে মোদী বলেছেন, ”দেশবাসীকে বাঁচাতে এই পদক্ষেপ ছাড়া আর উপায় ছিল না। এটা একধরনের কার্ফু। দয়া করে বাড়ির বাইরে বেরোবেন না”। সারা দেশে রেল চলাচল বন্ধ রাখা হয়েছে। সহায়তার জন্য স্বাস্থ্য মন্ত্রকের বিশেষ হেল্পলাইন নম্বর +৯১-২৩৯৭৮০৪৬Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022

