একযুগ পর টি-টোয়েন্টি বিশ্বকাপে ম্যাচ গড়াল সুপার ওভারে । ওমানকে সুপার ওভারে হারিয়েই টি-টোয়েন্টি বিশ্বকাপে জয় দিয়ে অভিযান শুরু করল নামিবিয়া । জয়ের নায়ক দক্ষিণ আফ্রিকার প্রাক্তনি ডেভিড উইজি ।
দক্ষিণ আফ্রিকার হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে খেললেও উইজি নামিবিয়ার বংশোদ্ভূত । সেই সুবাদেই ২০২১ থেকে নামিবিয়ার হয়ে তিনি খেলছেন । এবার ৩৯ বছর বয়সেও খেলছেন টি-টোয়েন্টি বিশ্বকাপে । সোমবার তাঁর হাত ধরেই জয় পেল আফ্রিকার দেশটি ।

এদিন বার্বাডোজে ১০৯ রানের ম্যাচও গড়াল সুপার ওভারে । শুরুতে ব্যাট করে নামিবিয়ার সামনে ১১০ রানের লক্ষ্যমাত্রা দেয় ওমান । জবাবে ব্যাট হাতে ১০৯ রানে আটকে যায় নামিবিয়াও । ম্যাচ গড়ায় সুপার ওভারে । সেখানে শুরুতে ব্যাট করে নামিবিয়া তোলে ২১ রান । জবাবে বল হাতে ডেভিড উইজি ১০ রানের বিনিময়ে ১ উইকেট নিয়ে রুখে দেন ওমানকে ।
Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

